ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শেষ মুহূর্তে বাদ পড়েছে বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কায় ভারতের বিশ্বকাপ ম্যাচগুলো তারা শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার অনুরোধ করেছিল আইসিসিকে। কিন্তু তাদের অনুরোধ রাখেনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে। আর বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়ে রেখেছে পাকিস্তান। দ্য গার্ডিয়ান বলছে- যদি অন্য কোনো দেশের বয়কটের আশঙ্কা থাকে তাহলে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি ভারতকে আয়োজকের মর্যাদা দেবে না। অলিম্পিক কমিটির এক সূত্রের বরাতে প্রতিবেদনে লেখা হয়েছে- অলিম্পিক আয়োজনের বিশ্বাসযোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হওয়ার জন্য ভারতকে পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও ক্রীড়া সম্পর্কে বাস্তব অগ্রগতি দেখাতে হবে। বর্তমানে দুটি প্রতিবেশি দেশের সঙ্গে ভারতের সম্পর্ক তিক্ত।
অলিম্পিক সনদে বলা হয়েছে, ক্রীড়া সংস্থাগুলোকে স্বায়ত্তশাসিত হতে হবে, সঙ্গে তাদের নিয়ম ও প্রশাসনের নিয়ন্ত্রণও থাকতে হবে। সেখানে কোনো রাজনৈতিক কর্তৃপক্ষের হস্তক্ষেপ থাকা চলবে না। এই নীতি জোরদার করা হয়েছে ৫০.২ ধারায়, সেখানে অলিম্পিক গেমসে কোনো রাজনৈতিক বা ধর্মীয় অভিব্যক্তি নিষিদ্ধ করা হয়েছে। এই ধরনের নিয়ম বেশ কঠোরভাবে প্রয়োগ করে আইওসি। গত অক্টোবরের ঘটনা, ইন্দোনেশিয়াকে ভবিষ্যতে অলিম্পিক ইভেন্ট আয়োজনের ব্যাপারে স্থগিতাদেশ দেয়া হয়েীছল। বিশ্ব আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে ইসরায়েলি দলকে ভিসা না দেয়ায় এই শাস্তির মুখে পড়ে ইন্দোনেশিয়া। ভারতের বিশাল বাজারে ছাপ রাখার কৌশল হিসেবে আইওসি ক্রিকেটকে অন্তর্ভুক্ত করেছে।
ছিটকে গেলেন কামিন্স
হ স্পোর্টস রিপোর্টার
টি-টোয়েন্টি বিশ্বকাপে আর খেলা হচ্ছে না অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্সের। গতকাল শনিবার এই তথ্য নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ভারত ও শ্রীলংকায় আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া নতুন দল ঘোষনা করেছে। ম্যাট শর্টের স্থানে স্কোয়াডে ডাকা হয়েছে ব্যাটার ম্যাথু রেনশ’কে। টেস্ট অধিনায়ক কামিন্স পুরো গ্রীষ্ম জুড়ে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের এ্যাশেজ সিরিজে মাত্র একটি ম্যাচে খেলেছেন।
পিঠের ইনজুরির কারণে প্রায় পুরোটা সময় তিনি বিশ্রামে ছিলেন। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বিশ্বকাপের আগে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে ধারণা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত পুরোপুরি ফিট হয়ে উঠতে না পারায় তার স্থানে দলে ডাকা হয়েছে বেন ডুয়ারশিসকে। এ সম্পর্কে অসি নির্বাচক টনি ডোডমেইড বলেছেন, ‘পিঠের ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে প্যাটের আরো কিছুদিন সময় লাগবে।