মাগুরা সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গতকাল সোমবার ১৬ সকালে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী শামসজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. শামীম কবির, মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, ড, আব্দুল মান্নান।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ। সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতায় কলেজের শতাধীক প্রতিযোগি অংশগ্রহন করে।পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রীরা সঙ্গীত নৃত্য পরিবেশন করে।