আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চবার ম্যাচসেরা হওয়ার রেকর্ডে তিনি সূর্যকুমার যাদবকে ছাড়িয়ে শীর্ষে উঠে এলেন সিকান্দার রাজা। বর্তমানে এই তালিকায় ভারতের বিরাট কোহলি রয়েছেন তৃতীয় স্থানে। আর রাজার উপরে রয়েছেন কেবল মালয়েশিয়ার বীরান্দিপ সিং (২২টি)। আইসিসি ইভেন্টে সবচেয়ে বয়স্ক অধিনায়ক হিসেবে ম্যাচসেরা হলেন রাজা। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আগের এই কীর্তি ছিল রোহিত শর্মার। রাজার ফর্ম ও নেতৃত্বগুণ জিম্বাবুয়ের ড্রেসিংরুমে যে আত্মবিশ্বাস জোগাচ্ছে, তা টুর্নামেন্টের পরবর্তী ধাপে বড় কোনো চমকের ইঙ্গিত দিচ্ছে। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি জিম্বাবুয়ে। তবে এবার বৈশ্বিক আসরে ফিরেই সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নকেই হারিয়ে দিয়েছে সিকান্দার রাজার দল। গত ১৩ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়াকে হারানোর পর এবার শ্রীলঙ্কাকেও ৬ উইকেটে হারিয়ে দিয়েছে জিম্বাবুয়ে।কলম্বোর রনগিরি প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিকদের করা ৭ উইকেটে ১৭৮ রান জিম্বাবুয়ে তাড়া করেছে ৩ বল বাকি থাকতে। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষস্থানে থেকেই সুপার এইটে খেলবে জিম্বাবুয়ে। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুই নম্বর দল শ্রীলঙ্কা। এই ঐতিহাসিক জয়ের নায়ক জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। যনি অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন। পাশাপাশি ভারতের দুই মহাতারকা রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবকে পেছনে ফেলে একাধিক বিশ্ব রেকর্ড নিজের নামে করেছেন এই অলরাউন্ডার। এদিন চার নম্বরে ব্যাট করতে নেমে রাজা ২৬ বলে ৪৫ রান করেন। দুটি চার ও চারটি ছয়ে সাজানো ইনিংসে স্ট্রাইক রেট ছিল ১৭৩.০৮।
ক্রিকেট
বিশ্বরেকর্ডের পাতায় সিকান্দার রাজা
আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চবার ম্যাচসেরা হওয়ার রেকর্ডে তিনি সূর্যকুমার যাদবকে ছাড়িয়ে শীর্ষে উঠে এলেন সিকান্দার রাজা। বর্তমানে এই তালিকায় ভারতের বিরাট কোহলি রয়েছেন তৃতীয় স্থানে।