টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশা আর বাস্তবতার ফারাক শেষ পর্যন্ত বড়সড় ঝাঁকুনি হয়ে এল পাকিস্তান ক্রিকেটে। টুর্নামেন্টের সুপার এইট পর্ব থেকেই বিদায় নেয়ার পর দলজুড়ে যেমন হতাশা, তেমনি প্রশাসনিক পর্যায়েও শুরু হয়েছে জবাবদিহিতা। সেই ধারাবাহিকতায় নির্বাচক কমিটি থেকে পদত্যাগ করেছেন সাবেক আন্তর্জাতিক আম্পায়ার আলিম দার।
শামা টিভি গ্রুপ পর্বে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছিল পাকিস্তান। যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া এই তিন দলের বিপক্ষে জয় তুলে নেয় তারা। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হার তাদের পথ কঠিন করে তোলে। সুপার এইটে গিয়ে সেই কঠিনতাই বাস্তবে রূপ নেয়।