ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের নিলামে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের এই বাঁহাতি পেসারকে ভিত্তিমূল্য এক লাখ পাউন্ডে কিনেছে বার্মিংহ্যাম ফিনিক্স। বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ৬৫ লাখ টাকার মতো। দ্য হান্ড্রেডের নিলামে নাম লিখিয়েছিলেন বাংলাদেশের ২৩ ক্রিকেটার। কিন্তু চূড়ান্ত তালিকায় ছিলেন কেবল মোস্তাফিজুর ও রিশাদ। মোস্তাফিজুরকে নিলামের তৃতীয় ও শেষ ধাপে দলে ভেড়ায় বার্মিংহ্যাম। রিশাদকে নিলামে তোলা হলেও তার প্রতি আগ্রহ দেখাননি কেউ। তার ভিত্তিমূল্য ছিল ৭৫ হাজার পাউন্ড। ২১ জুলাই শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ১৬ আগস্ট পর্যন্ত। দ্য হান্ড্রেডের যাত্রা শুরু হয়েছিল ২০২১ সালে। পাঁচটি আসর হলেও এখন পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটার এই প্রতিযোগিতায় খেলার সুযোগ পাননি। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই টুর্নামেন্টে খেলার হাতছানি মোস্তাফিজুরের সামনে। নানা কারণে মোস্তাফিজুর এখন আলোচনায়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে নাম বাদ দেওয়ার পর ক্রিকেট বিশ্বের নজর তার দিকে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ধর্মীয় কিছু গোষ্ঠীর প্রতিবাদের মুখে ভারতীয় বোর্ডের নির্দেশে জানুয়ারির শুরুতে তাকে দল থেকে বাদ দেওয়া হয়। তাকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ৯ কোটিরও বেশি পারিশ্রমিকে দল পেয়েছিলেন মোস্তাফিজুর। সেই থেকে মোস্তাফিজুর টক অব দ্য টাউন। আইপিএল থেকে বাদ পড়ার পর মোস্তাফিজুরের জন্য খুলে যায় পিএসএলের দরজা। এবার ইংল্যান্ডের ঘরোয়া প্রতিযোগিতাতেও দেখা যাবে তাকে। বাংলাদেশের তারকা পেসারের সঙ্গে এই দলে আছেন জ্যাকব বেথেল, ক্রিস উড, উসমান তারিক। সম্প্রতি আইপিএল থেকে মুস্তাফিজ বাদ পড়ার বিশাল মূল্যে তিনি দল পান পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলে। নিলামের আগে ৬ কোটি ৮৮ লাখ পাকিস্তানি রুপিতে তার সঙ্গে সরাসরি চুক্তি করে লাহোর কালান্দার্স।

দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে এর আগে আইপিএল, পিএসএল, আইএল টি-টোয়েন্টি ও লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন মুস্তাফিজ। এবার দা হান্ড্রেডের পালা। দ্য হান্ড্রেডের ষষ্ঠ আসর চলবে এই বছরের ২১ জুলাই থেকে ১৬ অগাস্ট পর্যন্ত। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে বিধ্বংসী সেঞ্চুরি করেছিলেন ইংল্যান্ডের তরুণ তারকা জ্যাকব বেথেল। যদিও ম্যাচটি মাত্র ৭ রানে হেরে যায় ইংলিশরা। অল্প সময়ের ক্যারিয়ারেই তিনি ইংল্যান্ডের তিন ফরম্যাটের দলে জায়গা পাকাপোক্ত করেছেন। ২২ বছর বয়সী এই ব্যাটিং অলরাউন্ডারকে ৩ লাখ ৪০ হাজার পাউন্ডে নিয়েছে ফিজের দল বার্মিংহ্যাম। বেথেলই এই ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে দামী ক্রিকেটার। এ ছাড়া ইংল্যান্ডের লেগস্পিন অলরাউন্ডার রেহান আহমেদকে আড়াই লাখ পাউন্ড, দক্ষিণ আফ্রিকান ব্যাটার দোনোভান পেরেইরাকে ২ লাখ ১০ হাজার, অস্ট্রেলিয়ান আগ্রাসী ব্যাটার মিচেল ওয়েনকে ১ লাখ ৩০ হাজার, পেসার সাকিব মাহমুদকে দেড় লাখ, পাকিস্তানি রহস্য স্পিনার উসমান তারিককে ১ লাখ ৪০ হাজার, লরি ইভানসকে ৮৫ হাজার এবং সর্বশেষ বিপিএলে নজর কাড়া ইথান ব্রুকসকে ৭০ হাজার পাউন্ডে নিয়েছে বার্মিংহ্যাম ফিনিক্স।

আগামী ২১ জুলাই শুরু হয়ে ৬ আগস্ট পর্যন্ত চলবে দ্য হান্ড্রেডের সপ্তম আসর। ফ্র্যাঞ্চাইজি লিগটিতে দল পেয়ে মুস্তাফিজ ফেসবুকের ভেরিফায়েড পৈজে লিখেছেন, ‘দ্য হানড্রেডে খেলার সুযোগ পেয়ে আনন্দিত। বার্মিংহ্যাম ফিনিক্সের সঙ্গে আসন্ন মৌসুম দারুণভাবে কাটানোর জন্য অধীর অপেক্ষায় আছি। ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’

বার্মিংহ্যাম ফিনিক্সের স্কোয়াড

জ্যাকব বেথেল (৩ লাখ ৪০ হাজার পাউন্ড), রেহান আহমেদ (আড়াই লাখ পাউন্ড), দোনোভান পেরেইরা (২ লাখ ১০ হাজার পাউন্ড), মিচেল ওয়েন (১ লাখ ৩০ হাজার পাউন্ড), সাকিব মাহমুদ (দেড় লাখ পাউন্ড), উসমান তারিক (১ লাখ ৪০ হাজার পাউন্ড), জো ক্লার্ক (৮৫ হাজার পাউন্ড), উল স্মিদ (৫৫ হাজার পাউন্ড), জর্ডান থম্পসন (৬০ হাজার পাউন্ড), স্কট কুরি (২ লাখ ১০ হাজার পাউন্ড), লরি ইভানস (৮৫ হাজার পাউন্ড), ক্রিস উড (৭০ হাজার পাউন্ড), ইথান ব্রুকস (৭০ হাজার পাউন্ড) ও মুস্তাফিজুর রহমান (১ লাখ পাউন্ড)