এবারের বিপিএলে খেলতে পারেননি এনামুল হক বিজয়। মূলত ফিক্সিং সন্দেহে তার নাম জড়িত থাকার অভিযোগে তাকে সরিয়ে রাখে বিসিবি। এরপর আর ঘরোয়া কোনো ক্রিকেটে খেলেননি বিজয়। চলমান বিসিএলে অবশ্য নাম ছিল তার, তবে দেশের বাইরে থাকায় কোনো ম্যাচে দেখা যায়নি তাকে। এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন খোদ বিজয়। পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরে গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিজয় বলেন, 'আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমি ওমরাহতে গিয়েছিলাম। তাওয়াফ করার সময় আমার সঙ্গে ১০ জন মানুষ কথা বলেছে, এ সম্মানটা আল্লাহ আমাকে দিয়েছে। তারাও বলছে ভাইয়া ঘটনা কী? এটা আসলে কষ্ট দেয়, তারাও একটা সমাধান চায়। কিন্তু আপনারা যারা দায়িত্বে আছেন তারা কেন বুঝতেছেন না আমার একটা সমাধান প্রয়োজন।' বিজয় জানান, নিজের সম্মান ফেরত না পেলে আর ক্রিকেট খেলতে চান না। বিজয় বলছিলেন, 'সম্মানের জন্য ক্রিকেট খেলে আসছি, টাকার জন্য না। আমি আমার সম্মান ফেরত পেতে চাই। সম্মান ফেরত না দিলে আর ক্রিকেট খেলব না। বিজয়ের সঙ্গে পুরোপুরি ভুল হয়েছে, সন্দেহের তালিকায় ছিল। এই জিনিসটা (ঠিক) হয়ে গেছে। এখন সব ধরনের খেলা ও খেলতে পারবে। সুন্দর করে বিসিবি যখন এটা বলবে তখন আমি ক্রিকেট খেলব।' বিজয় আরও জানান, 'আজকে যদি বলি হার্ডলাইনের কথা আমার ক্রিকেট খেলার দরকার নাই। যতক্ষণ পর্যন্ত না উনারা (বিসিবি) আমাকে সম্মান ফেরত দিচ্ছে, সসম্মানে সবাইকে জানাচ্ছে বিজয় অপরাধী না। আমি কিছু করলে প্রমাণ দেখান। আমি ক্রিকেট খেলবো না। যথেষ্ট হয়েছে এবার আপনারা একটা সিদ্ধান্ত দেন হয় এই ছেলে কিছু করেছে নাহয় কিছু করেনি। ঝুলে থাকতে ভালো লাগে না।' তিনি বলেন, 'আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক পাইছি আলহামদুলিল্লাহ। এখন আমার সম্মান দরকার। সম্মানের জন্য ছোটবেলা থেকে ক্রিকেট খেলে আসছি, টাকার জন্য না। সেটা আমি আবার ফেরত পেতে চাই।' 'আপনারা যে অসম্মান আমাকে দিয়েছেন গত এক বছর ধরে সেটা যথেস্ট একজন মানুষের জন্য। পরবর্তীতে খেলে আসলে আর সম্মান অর্জন করার মতো মনে হয় না কারোর অবস্থান থাকবে। আমি জানি না আমি নাসায় জব করি কিনা। নাসায় জব করলে বলতে পারতাম আমি অনেক বুদ্ধিমান মানুষ। আমি এমন কিছু করেছি কেউ বুঝতে পারছে না, একদম নীরবে।' বিজয় পরে জানিয়েছেন কিছু করলে সেটার প্রমাণ দেখাতে, 'যদি বোঝা যেতো প্রকাশ্যেই বোঝা যেতো যে আমি করতেছি কিনা। আর আমি এত আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারতাম না যে আমি কিছু করিনি। আমি তো বলছি আমি কিছু করিনি, করলে আপনি প্রমাণ দেখান। আমি আর ক্রিকেট খেলব না।'
ক্রিকেট
সম্মান ফেরত না দিলে ক্রিকেট খেলব না --বিজয়
এবারের বিপিএলে খেলতে পারেননি এনামুল হক বিজয়। মূলত ফিক্সিং সন্দেহে তার নাম জড়িত থাকার অভিযোগে তাকে সরিয়ে রাখে বিসিবি। এরপর আর ঘরোয়া কোনো ক্রিকেটে খেলেননি বিজয়। চলমান বিসিএলে অবশ্য নাম ছিল তার,
Printed Edition