২০১৮ সাল থেকে সাউথ এশিয়ার মেয়েদের ফুটবলে তিন ক্যাটাগরি বয়সের টুর্নামেন্ট হয়ে আসছে। অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২০ মেয়েদের এই প্রতিযোগিতার গত পাঁচটি আসরের শিরোপা জিতেছিল বাংলাদেশ। কিš‘ এবার পরলোনা আলাপীরা। সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশপের ফাইনালে উঠেও শিরোপা হাতছাড়া করেছে বাংলাদেশ। ভারতের কাছে ৪ গোলে হেরে শিরোপা বঞ্চিত হয়েছে। ফাইনালে এমন ছন্নছাড়া বাংলাদেশকে সর্বশেষ কবে যে, দেখা গেছে স্মৃতি হাতরে বলা কঠিন। নেপালের পোখারার রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্টিত ফাইনালের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে কোচ কিংবা খেলোয়াড়দের কোনও বার্তা দেওয়া হয়নি। খেলার মাঝে ছবিও আসেনি! একজন ডেপুটি মিডিয়া ম্যানেজার সেখানে থাকলেও ছিলেন নীরব দর্শক! হতাশায় নিমজ্জিত হয়ে সবাই যেন পেশাদারিত্বটা ভুলে গেছেন! যদিও হারের পর পিটার বাটলার এমনই করে থাকেন। মন-মর্জি মতো চলে থাকেন। তবে হারের পর রাতে এক সংবাদ মাধ্যমকে খুদে বার্তায় বাটলার হারের কারণ হিসেবে মেয়েদের ক্লান্তিকে অজুহাত হিসেবে দাঁড় করিয়েছেন।যে ভারতকে লিগ পর্বে বাংলাদেশ ২-০ গোলে হারিয়েছিল, সেই দলের কাছে এমন শোচনীয় হারের ব্যাখ্যায় কোচ পিটার বাটলার জানিয়েছেন, ‘মেয়েরা শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত ছিল। আমার কাছে মেয়েদের ক্লান্ত মনে হয়েছে। তারা মানসিক ও শারীরিকভাবে সঠিক অব¯’ায় ছিল না। যদিও আমি ম্যাচের আগে তাদের সতেজ রাখার চেষ্টা করেছি।’ উল্লেখ্য এর আগে ২০২১ সালে বাংলাদেশ ভারতের বিপক্ষে ১-০ গোলে জিতে শিরোপা ঘরে তুলেছিল। আর ২০২৪ সালে ম্যাচ কমিশনারের বহুল আলোচিত ‘টস কাণ্ড’-এর পর দু’দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। বাফুফে সুত্রে জানা গেছে,রোববার রাতে ঢাকায় এসেছে অর্পিতা-আলপিরা। এরপর বাটলার দায়িত্ব নিবেন জাতীয় নারী দলের। যারা অস্ট্রেলিয়াতে এশিয়ান কাপে খেলার জন্য অনুশীলন ক্যাম্পে রয়েছেন।