মেজর লিগ সকারে (এমএলএস) নতুন মৌসুমের প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলেস এফসির কাছে হারের ক্ষত নিয়েই অরল্যান্ডো সিটির বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। কিন্তু ২৪ মিনিটের মধ্যেই ২Ñ০ গোলে পিছিয়ে পড়েছিল লিওনেল মেসির দল। কিন্তু পরের ৪৫ মিনিটেই ঘটল দুর্দান্ত প্রত্যাবর্তন। মেসির জাদুতে ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ফ্লোরিডার ক্লাবটি। গতকাল সোমবার সকালে প্রতিপক্ষের মাঠ ইন্টার এন্ড কোং স্টেডিয়ামে মেসির নেতৃত্বে প্রতিপক্ষের ওপর দাপট দেখিয়ে মায়ামি করে এক এক করে মোট চার গোল, যার দুটিই এসেছে আর্জেন্টাইন কিংবদন্তি মেসির পা থেকে। প্রথমে দুই গোলে পিছিয়ে পড়া ইন্টার মায়ামি শেষ পর্যন্ত পর্যন্ত মাঠ ছাড়ে ৪-২ গোলের অবিশ্বাস্য জয় নিয়ে।
বক্সের বাইরে থেকে ফ্রিÑকিকে দারুণ এক শটে মায়ামিকে এগিয়ে দেন ৪Ñ২ গোলে, ফ্রি-কিকে এটি তাঁর ৭০তম গোল। এমএলএসের নিয়মিত মৌসুমে প্রথম ৫৫ ম্যাচে মেসির গোলসংখ্যা এখন ৫২। এর মধ্যে শেষ ৪৯ ম্যাচেই মেসি করেছেন ৫১ গোল। সব মিলিয়ে তাঁর ক্যারিয়ার গোল এখন ৮৯৮। যার অর্থ, ৯০০ গোলের জাদুকরী সংখ্যা থেকে আর মাত্র ২ গোল দূরে মেসি। ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো অ্যাপল টিভিকে বলেন, ‘গত মৌসুমে অরল্যান্ডো আমাদের জন্য খুব কঠিন প্রতিপক্ষ ছিল। দলটি শক্তিশালী, তাদের কোচও দারুণ। এখানে জিততে হলে আমাদের নিখুঁত ম্যাচ খেলতে হতো। (আমরা জানতাম) তারা আমাদের ওপর চাপ তৈরি করবে। খেলোয়াড় হিসেবে আমি এমন ম্যাচ উপভোগ করতাম।' আগামী শনিবার ওয়াশিংটনের অডি ফিল্ডে ডিসি ইউনাইটেডের বিপক্ষে নিজেদের পরের ম্যাচ খেলবে মায়ামি।