বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহযোগিতায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) যুব দল বাংলাদেশের হয়ে সানিক্স কাপে অংশ নিচ্ছে। ২১ সদস্যের অনূর্ধ্ব-১৮ ফুটবল দলটি রোববার জাপান গেছে। জাপানের ফুকুওকা শহরে আগামী ১১ থেকে ১৫ মার্চ অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে সব মিলিয়ে ১৬টি দল অংশ নেবে। এর মধ্যে জাপানের ১৩টি এবং বাংলাদেশ, ভারত ও দক্ষিণ কোরিয়া থেকে একটি করে দল খেলবে। দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান ও কোচের ভূমিকায় থাকবেন বিকেএসপির জাপানিজ কোচ কাই তাগুচি। ১৬টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবে। বিকেএসপি দল জাপানের আরও তিনটি দলের সঙ্গে 'ডি' গ্রুপে অংশ নিচ্ছে। উল্লেখ্য সানিক্স কাপ জাপানের একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক যুব ফুটবল টুর্নামেন্ট। সেখানে এর আগে ইতালির এসি মিলান যুব দল ও ইন্টার মিলান যুব দল এবং নেদারল্যান্ডসের আয়াক্স যুব দল অংশ নিয়েছিল। এছাড়া, চীন, কোরিয়া ও জাপানের অনূর্ধ্ব-১৭ জাতীয় দলকেও খেলতে দেখা গিয়েছিল।
ফুটবল
জাপান গেল বিকেএসপি ফুটবল দল
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহযোগিতায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) যুব দল বাংলাদেশের হয়ে সানিক্স কাপে অংশ নিচ্ছে। ২১ সদস্যের অনূর্ধ্ব-১৮ ফুটবল দলটি রোববার জাপান গেছে।