বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হলো দেশের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। গত ২০২২-২৩ মৌসুমে খেলে যাওয়া ইরানি ফুটবলার মেইসাম শাহ জাদেহের অভিযোগের ভিত্তিতে ফিফা থেকে নিষেধাজ্ঞা পেয়েছিল মোহামেডান। অবশেষে সেটি তুলে নেওয়া হয়েছে। আগে ফিফার চিঠি অনুসারে, চুক্তি অনুযায়ী পারিশ্রমিক পাননি মিডফিল্ডার মেইসাম। তাই বকেয়া পরিশোধ না করা পর্যন্ত আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে মোহামেডানের নতুন খেলোয়াড় নিবন্ধনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যা আগামী টানা তিনটি ট্রান্সফার উইন্ডোতে কার্যকর থাকার কথা ছিল। এখন ইরানি ফুটবলারকে ৫ কিস্তিতে ৪৫ হাজার ডলারের মতো দিতে হচ্ছে। এরই মধ্যে এক কিস্তি দেয়া হয়েছে।