চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অন্যতম বড় অঘটনের শিকার হলো ইন্টার মিলান। মঙ্গলবার রাতে ইতালিয়ান জায়ান্টদের বিদায় করেছে বোডো/গ্লিমট। নরওয়ের এই ছোট্ট ক্লাব সান সিরোতে ২-১ গোলে জিতেছে। প্লে অফে ৫-২ ব্যবধানে এগিয়ে থেকে নিশ্চিত করেছে শেষ ষোলো। প্রথম নরওয়েজিয়ান ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট লড়াইয়ে সাফল্য পেলো তারা। ঘরের মাঠে প্রথম লেগে তারা ইতালিয়ান জায়ান্টকে ৩-১ গোলে হারিয়েছিল। ইউরোপিয়ান ক্লাবের শীর্ষ প্রতিযোগিতায় এবারই প্রথম অংশ নিয়েছে বোডো। এর আগে ম্যানসিটি ও অ্যাটলেটিকো মাদ্রিদকেও হারিয়েছে তারা লিগ পর্বে। কিন্তু গত বছরের পরাজিত ফাইনালিস্টদের বিপক্ষে দুই লেগেই জেতাই তাদের সবচেয়ে বড় অর্জন। তবে শুরুটা ছিল স্বাগতিক ইন্টারের দাপটে। ম্যাচের তৃতীয় মিনিটেই ফেদেরিকো দিমারকোর ক্রসে পিও এসপোসিতোর হেড অল্পের জন্য বাইরে যায়। দিমারকোর আরেকটি জোরালো শট দারুণভাবে বার ঘুরিয়ে দেন গোলরক্ষক নিকিতা হাইকিন। দূরপাল্লার শটে চেষ্টা করেছিলেন মার্কুস তুরামও, কিন্তু সাফল্য মেলেনি। আক্রমণে এগিয়ে থাকলেও ইন্টারের খেলায় ধার ছিল না। উইং দিয়ে ক্রসের পর ক্রস তুলেও বোদো/গ্লিমটের রক্ষণ ভাঙতে পারেনি তারা। ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় অতিথিরা। ৫৮তম মিনিটে ম্যাচে বড় ধাক্কা খায় ইন্টার। ম্যানুয়েল আকানজির ভুল পাস থেকে সুযোগ পায় বোদো/গ্লিমট। প্রথম শট ঠেকালেও ফেরত বল পেয়ে জেন্স পেটার হাউগ জালে পাঠান বল। তার চ্যাম্পিয়ন্স লিগে এটি ষষ্ঠ গোল। গোলের পর প্রায় তিন হাজার সমর্থকের উল্লাসে স্তব্ধ হয়ে যায় সান সিরো। দশ মিনিট পর আকানজির শট পোস্টে লেগে ফিরে আসে। কিন্তু ৭২তম মিনিটে সব আশা শেষ হয়ে যায় ইন্টারের। হাউগের নিখুঁত পাস ধরে বক্সে ঢুকে হাকন এভজেন জোরালো শটে ব্যবধান বাড়ান। এরপর আলেসান্দ্রো বাস্তোনি একটি গোল শোধ করলেও তাতে ফল বদলায়নি। ঘুরে দাঁড়ানোর স্বপ্ন অপূর্ণই থেকে যায় ইতালিয়ান ক্লাবটির। মিলানের বিশাল সান সিরো স্টেডিয়ামে দর্শক ছিল বোদো শহরের মোট জনসংখ্যার চেয়েও বেশি। তবু রাতটা ছিল নরওয়ের ছোট্ট ক্লাবটির। গত ছয় মৌসুমে চারবার নরওয়ের লিগ জেতা দলটি এবার ইউরোপেও নিজেদের শক্তির জানান দিল। শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ হবে ম্যানচেস্টার সিটি অথবা স্পোর্টিং লিসবন। বোডো কোচ কেতিল নাটসেন জয়ের পর বললেন, ‘বিশ্বাস করা যায়? উত্তরের একটি ছোট্ট শহরের দল। এটা অবিশ্বাস্য।’ জেনস পিটার হগ ও হাকোন এভজেনের দ্বিতীয়ার্ধের গোলে মিলানের স্বাগতিক দর্শকরা হতভম্ব হয়ে পড়েছিল। আলেসান্দ্রো বাসতোনি একটি গোল শোধ দিলেও যা ক্ষতি হওয়ার আগেই হয়ে গিয়েছিল। পরের পর্বে বোডো সিটি কিংবা পর্তুগালের স্পোর্তিং সিপির মুখোমুখি হবে। ইন্টার মিডফিল্ডার নিকোলো বারেল্লা ম্যাচ শেষে বললেন, ‘আমরা হতাশ। প্রত্যেক প্রতিযোগিতাতেই আমরা যত দূর সম্ভব যেতে চাই। আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু তারা আমাদের চেয়ে ভালো খেলেছে।’ শীতকালীন বিরতির কারণে নরওয়েজিয়ান লিগ বন্ধ থাকায় ৩০ নভেম্বর থেকে কোনো লিগ ম্যাচ খেলেনি বোডো। এই বছর তারা চারটি ম্যাচের সবগুলো খেলেছে চ্যাম্পিয়ন্স লিগে, যেখানে তাদের সাফল্য বিস্ময়কর। জানুয়ারির আগে এই প্রতিযোগিতায় কোনো ম্যাচ না জেতা দলটি ম্যানসিটি, অ্যাটলেটিকোকে হারানোর পর ইন্টারকে দুইবার পরাজিত করল। ১৯৭১-৭২ মৌসুমে আয়াক্সের পর ইউরোপের শীর্ষ পাঁচ লিগের বাইরের প্রথম দল হিসেবে ইউরোপিয়ান শীর্ষ প্রতিযোগিতায় টানা চার ম্যাচ জিতল বোডো। ওই মৌসুমে ট্রফি জিতেছিল আয়াক্স। অপটা স্ট্যাটসের তথ্য অনুযায়ী, এক মাস আগেও বোডোর শেষ ষোলোতে ওঠার সম্ভাবনা ছিল ০.৩ শতাংশ। লিগ পর্বে প্রথম ছয় ম্যাচ থেকে তাদের পয়েন্ট ছিল মাত্র তিন! কিন্তু সিটি ও অ্যাটলেটিকোর বিপক্ষে জিতে ২৩তম স্থানে থেকে প্লে অফ নিশ্চিত করে। এবার হারাল সিরি আ-তে ১০ পয়েন্টের ব্যবধানে শীর্ষে থাকা ইন্টারকে। প্রথম লেগে ৩-১ গোলে জেতার পর ইন্টারের মাঠে কেতিল নাটসেনের দল চাপেই ছিল। তবে মানুয়েল আকাঞ্জির ভুলে এগিয়ে যায় বোডো। ৫৮তম মিনিটে বল দখলে নিয়ে ওলে দিদ্রিক ব্লোমবার্গ লক্ষ্যে শট নেন। তাকে ইন্টার গোলকিপার ইয়ান সমার রুখে দিলেও ফিরতি শটে জাল কাঁপান হগ। এই বছরের টুর্নামেন্টে ষষ্ঠ গোল করলেন তিনি। নরওয়েজিয়ান কোনো ক্লাবের খেলোয়াড় হিসেবে এক মৌসুমে সর্বোচ্চ গোলের কীর্তি গড়লেন হগ। আকাঞ্জি পোস্টে আঘাত করে ইন্টারকে হতাশ করেন। তারপর ৭২তম মিনিটে ইভজেন অতিথিদের হয়ে গোল করে ৩ হাজার ভক্তদের বুনো উল্লাসে মাতান। বাস্তোনির গোল হলেও ইন্টারের ফিরে আসার কোনো সম্ভাবনা আর দেখা যায়নি। ম্যাচের পরিসংখ্যান কথা বলছে ইন্টারের পক্ষে। আক্রমণে তারা দাপট দেখালেও গোলমুখের সামনে তারা ছিল ব্যর্থ। ৩০টি শটের মধ্যে সাতটি তারা রেখেছিল লক্ষ্যে। আর সাতটির মধ্যে পাঁচটি লক্ষ্যে রেখে দুটিতে জালের দেখা পায় বোডো। ইন্টার ডিফেন্ডার ইয়ান বিসেক বললেন, ‘আমরা ছিল অভাগা। বল যেন ঢুকতেই চাইছিল না। তারা যেটা করার সেটাই করেছে এবং আমি এখন শুধু তাদের অভিনন্দন জানাতে পারি।’
ফুটবল
ছোট ক্লাবের বড় চমক
মিলানকে বিদায় করে শেষ ষোলোতে বোডো
চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অন্যতম বড় অঘটনের শিকার হলো ইন্টার মিলান। মঙ্গলবার রাতে ইতালিয়ান জায়ান্টদের বিদায় করেছে বোডো/গ্লিমট। নরওয়ের এই ছোট্ট ক্লাব সান সিরোতে ২-১ গোলে জিতেছে। প্লে অফে ৫-২ ব্যবধানে এগিয়ে থেকে নিশ্চিত করেছে শেষ ষোলো।
Printed Edition