ওয়াশিংটনে ডিসি ইউনাইটেডের ছোট স্টেডিয়াম উপচেপড়া দর্শকের ভিড় সামলাতে পারবে না। এ কারণে বাল্টিমোরে আয়োজন করা হয় ম্যাচটি। সুযোগ পেয়ে কানায় কানায় পূর্ণ হয় বাল্টিমোরের গ্যালারি। শুধুমাত্র মেসির পায়ে একটি গোল দেখার জন্য। সে সঙ্গে দর্শকরা চেয়েছে একটি ইতিহাসেরও সাক্ষী হতে। সব চাওয়া একসঙ্গে পূর্ণ হয় না। বাল্টিমোরের এমঅ্যান্ডটি ব্যাংক স্টেডিয়ামে ৭২ হাজার ২৬ জন দর্শক প্রাণভরে মেসির গোল প্রত্যক্ষ করলো। তবে ইতিহাসের সাক্ষী হতে পারেনি তারা। মেসির সেই ইতিহাস গড়তে প্রয়োজন আরও একটি গোল। ক্লাব ও আন্তর্জাতিক ক্যারিয়ার মিলিয়ে ডিসি ইউনাইটেডের বিপক্ষে ৮৯৯ তম গোল করলেন তিনি। আর একটি গোল হলে সেটা হয়ে যেতো ৯০০তম গোল। ইন্টার মিয়ামির হয়ে রোববার সকালে গোল করলেন আরও এক আর্জেন্টাইন-রদ্রিগো ডি পল। দুই আর্জেন্টাইনের গোলে ডিসি ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে মিয়ামি।
ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইন্টার মিয়ামি। ১৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন রদ্রিগো ডি পল। প্রতিপক্ষের বক্সের প্রায় ১৫ গজ দূর থেকে নেয়া তার জোরালো শট জালে জড়িয়ে যায়। এরপর ২৭ মিনিটে নিজের ক্যারিয়ারের ৮৯৯তম গোলটি করেন মেসি। মাতেও সালভেত্তির পাস ধরে ডিসি ইউনাইটেডের রক্ষণভাগের পেছনে চলে যান তিনি এবং এক টাচে বল জালে পাঠান গোলরক্ষক সিন জনসনকে পরাস্ত করে। ফলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মিয়ামি। ম্যাচ শেষে মিয়ামির গোলরক্ষক ডাইন সেন্ট ক্লেয়ার বলেন, ‘অ্যাওয়ে স্টেডিয়ামে খেলতে এসে যখন দেখবেন দর্শকদের বড় অংশই আপনাদের সমর্থক, তখন সেটা অবশ্যই ভালো লাগে। আজকের ম্যাচে ঠিক সেটাই হয়েছে।’ দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ডিসি ইউনাইটেড। ৭৫ মিনিটে গোল করে ব্যবধান কমান তাই বারিবো। জনসন হপকিন্সের শট গোলরক্ষক ঠেকালেও ফিরতি বল জালে পাঠান বারিবো। তবে শেষ পর্যন্ত সমতায় ফিরতে পারেনি স্বাগতিকরা। ৩৮ বছর বয়সি মেসি এখন ক্যারিয়ারের আরেকটি ঐতিহাসিক মাইলফলকের দ্বারপ্রান্তে। আর মাত্র একটি গোল করলেই তিনি ৯০০ গোলের ক্লাবে যোগ দেবেন, যেখানে বর্তমানে একমাত্র খেলোয়া ন্যাসভিলে এসসির বিপক্ষে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচ খেলতে নামবে। এদিকে দলের কোচ হ্যাভিয়ের মাচেরানো জানিয়েছেন, চলতি মৌসুমে সব প্রতিযোগিতাতেই শিরোপার জন্য লড়াই করতে চায় ইন্টার মিয়ামি। তবে ঘন ঘন ম্যাচ থাকায় ফুটবলারদের খেলার সময়ও সঠিকভাবে ব্যবস্থাপনা করতে হবে। মৌসুমের প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলেস এফসির কাছে ৩-০ গোলে হারের পর টানা দ্বিতীয় জয় পেল ইন্টার মিয়ামি। আর মেসির আরেকটি ঐতিহাসিক মাইলফলকের অপেক্ষায় এখন পুরো ফুটবল বিশ্ব।