ডেডলক ভাঙতে পারেনি কোনো দলও। ফলে গোলশূন্য সমতায় শেষ হলো মায়ামি-ন্যাশভিলের লড়াই। গতকাল লেগে মুখোমুখি হয় দুই দল। গোলশূন্য ড্র–তে ম্যাচটি শেষ হওয়ায় মায়ামি-ন্যাশভিলের দ্বিতীয় লেগের ম্যাচেতে নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালে কারা উঠবে। সেই ম্যাচে মেসিরা ঘরের মাঠ ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে আতিথ্য দেবে একই প্রতিপক্ষকে। ন্যাশভিলের বিপক্ষে এই ম্যাচে মেসি একটি শট নিয়েছেন এবং তার পাসের সফলতার হার ছিল ৭৯ শতাংশ। ৫৫তম মিনিটে বাঁ দিক দিয়ে দৌড়ে এসে নেওয়া তার শটটি দারুণভাবে ঠেকিয়ে দেন ন্যাশভিলের গোলরক্ষক ব্রুয়ান শোয়াক। মেসির একমাত্র অন টার্গেট শটটি ছিল গত ২৯ নভেম্বরের পর তার সর্বনিম্ন। সেদিন নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষে এমএলএস কাপ ইস্টার্ন কনফারেন্স ফাইনালে তার অন টার্গেটে কোনো শট ছিল না, যদিও তিনি একটি অ্যাসিস্ট করেছিলেন। সেই ম্যাচে ৫-১ ব্যবধানে জিতেছিল ইন্টার মায়ামি। কেউ গোল না পেলেও পজেশনে সফরকারীরা আর আক্রমণে এগিয়ে ছিল ন্যাশভিলে। ৫৯ শতাংশ বল দখলে রেখে ৫টি শট নেয় মায়ামি, যার মাত্র একটি লক্ষ্যে ছিল। বিপরীতে স্বাগতিকরা ১১ শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখতে পারে। ৬৫তম মিনিটে সেরা সুযোগটি পায় ন্যাশভিলে। ক্রিস্টিয়ান এসপিনোজার কর্নার থেকে বল পেয়ে বক্সের ভেতর হেড নেন রিড বেকার-হোয়াইটিং।
ফুটবল
গোলহীন মেসি হেরেছে দলও
ডেডলক ভাঙতে পারেনি কোনো দলও। ফলে গোলশূন্য সমতায় শেষ হলো মায়ামি-ন্যাশভিলের লড়াই। গতকাল লেগে মুখোমুখি হয় দুই দল। গোলশূন্য ড্র–তে ম্যাচটি শেষ হওয়ায় মায়ামি-ন্যাশভিলের দ্বিতীয় লেগের ম্যাচেতে নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালে কারা উঠবে।