চলতি মাসেই বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ফুটবলার রেনান ও ডেক্লান সুলিভান। সম্পর্কে তারা যমজ দুই ভাই। বাংলাদেশ জাতীয় দলে জায়গা না পেলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের অনূর্ধ্ব-২০ দলের ক্যাম্পে ডেকেছে। ফলে বিদেশি লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের জাতীয় দলে অন্তর্ভুক্ত করার যে প্রক্রিয়া বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শুরু করেছিল, তা আরও এক ধাপ এগিয়েছে। আগামী মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে লাল-সবুজ জার্সিতে যমজ দুই ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভানের খেলার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া ১৮ বছর বয়সী এই দুই ভাইয়ের বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে রয়েছে। সব আনুষ্ঠানিকতা সময়মতো শেষ হলে আগামী মার্চে অনুষ্ঠেয় সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপেই তাদের দলে পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের স্বীকৃত পেজে দেয়া এক ভিডিও বার্তায় ফাহাদ বলেছেন, 'আমরা আগে থেকেই বলে আসছিলাম যে, বাংলাদেশি বংশোদ্ভূত বেশ কিছু খেলোয়াড়কে নিয়ে আমরা কাজ করছি। সুলিভানদের ক্ষেত্রে অধিকাংশ গুরুত্বপূর্ণ ধাপ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।'ফাহাদ আরও জানিয়েছেন, এই দুই যমজ ভাইয়ের জন্মসনদ সংগ্রহ ও যাচাইয়ের কাজ শেষ হয়েছে এবং পাসপোর্টের আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রও প্রস্তুত করা হয়েছে। এখন শুধু নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশের মিশনে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জমা দেয়ার কাজটুকু বাকি, যা চলতি সপ্তাহের মধ্যেই সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এই প্রসঙ্গে তিনি বলেছেন, 'আবেদন জমা দেয়ার পর আশা করছি দ্রুতই পাসপোর্ট ইস্যু করা হবে। সবকিছু ঠিক থাকলে তারা আগামী ১৪ বা ১৫ মার্চের দিকে ঢাকায় পৌঁছাতে পারে।'