চেলসিকে হারিয়ে লিগ কাপের ফাইনালে পৌঁছে গেল আর্সেনাল। মঙ্গলবার রাতে সেমিফাইনালের ফিরতি লেগে ১-০ গোলের জয় পায় মিকেল আর্তেতার দল। প্রথম লেগের ৩-২ ব্যবধান মিলিয়ে মোট ৪-২ অ্যাগ্রিগেটে শিরোপার মঞ্চে উঠে গেল গানাররা। লড়াইটা ছিল অনেকক্ষণ ধরে নীরব, উত্তাপহীন। কিন্তু সিদ্ধান্ত এলো ঠিক শেষ দৃশ্যে। অতিরিক্ত সময়ের গোড়ায় কাই হাভার্টজের ঠান্ডা মাথার ফিনিশে জয় পায় দলটি। ম্যাচটি শুরু থেকেই ছিল ছন্দহীন। বল দুই প্রান্তে ঘোরাফেরা করলেও আক্রমণে তেমন ধার ছিল না।
আর্সেনাল নেমেছিল বড় দুইজন খেলোয়াড়ের অনুপস্থিতি নিয়ে। চোটের কারণে অধিনায়ক মার্টিন ওডেগোর ও আক্রমণের মূল ভরসা বুকায়ো সাকা ছিলেন না দলে।