সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ শুক্রবার ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মালদ্বীপের মালের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ফাইনালে মুখোমুখি হবে দুই দল। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে প্রথম সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। বুধবার দ্বিতীয় সেমিফাইনালে ভুটানকে ৫-০ গোলে বিধ্বস্ত করা ভারত ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ। ফাইনালে ওঠার আগে দুই প্রতিপক্ষই ‘বি’ গ্রুপের ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল। তবে পাকিস্তানের কাছে কোনো গোলই হজম করেনি দুই দল। পাকিস্তানের জালে বাংলাদেশ দিয়েছিল ২ গোল আর ভারত ৩ গোল। এখন পর্যন্ত টুর্নামেন্টে দুই দলই গোল হজম করেছে মাত্র একটি। সেটি গ্রুপ পর্বে নিজেদের ম্যাচে। সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। তাই ফাইনালের লড়াইটাও হবে সমানে-সমান বলা চলে। সব ক্যাটাগরি মিলিয়ে এ নিয়ে চতুর্থবারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। ২০১৯ সালে অনূর্ধ্ব-১৮, ২০২২ সালে অনূর্ধ্ব-২০ ও ২০২৫ সালে অনূর্ধ্ব-১৯ ক্যাটাগরিতে, আগের তিন ফাইনালের সবগুলোতেই ভারতের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। এবার রোনান সুলিভানদের সামনে শক্ত পরীক্ষা। বয়সভিত্তিক এই প্রতিযোগিতা এ পর্যন্ত অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়েছে মোট সাতবার। এর মধ্যে চারবার সেরা হয়েছে ভারত। নেপাল দুইবার এবং বাংলাদেশ একবার শিরোপা জিতেছে।

২০২৪ সালে প্রথম এই শিরোপা জিতে বাংলাদেশ। সেবার অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে হওয়া আসরের ফাইনালে নেপালকে ৪-১ গোলে সহজ জয় পায় বাংলাদেশ। সব ক্যাটাগরি মিলিয়ে এ নিয়ে চতুর্থবারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। ২০১৯ সালে অনূর্ধ্ব-১৮, ২০২২ সালে অনূর্ধ্ব-২০ ও ২০২৫ সালে অনূর্ধ্ব-১৯ ক্যাটাগরিতে, আগের তিন ফাইনালের সবগুলোতেই ভারতের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। এবার রোনান সুলিভানদের সামনে শক্ত পরীক্ষা।