চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের শেষ ম্যাচে রিয়াল মাদ্রিদকে হতাশ উপহার দিয়েছিল হোসে মরিনিওর বেনফিকা। ওই ম্যাচে এক গোল দিয়ে খেলা যোগ করা সময়ে গড়ানোর সময় রিয়ালের দরকার ছিল এক গোল করে সেরা আটের মধ্যে থাকা। তাহলে প্লে-অফে খেলতে হয় না দলটিকে। অন্যদিকে, বেনফিকার দরকার ছিল এক গোল করে ২৪তম হয়ে প্লে-অফ নিশ্চিত করা। শেষ পর্যন্ত শেষ হাসি হেসেছে বেনফিকা। নবম হয়ে প্লে-অফ খেলতে হয় রিয়ালকে। শুক্রবার সুইজারল্যান্ডের নিওনে চ্যাম্পিয়নস লিগের নবম থেকে ২৪তম; ১৬টি দল নিয়ে অনুষ্ঠিত হয় প্লে-অফের ড্র। যেখানে রিয়ালের সামনে আবারও পড়েছে সেই বেনফিকা। ড্র’তে আরেকটি আকর্ষণ, প্লে অফে মুখোমুখি হবে মোনাকো-পিএসজি। দুই দলই লিগ আঁতে খেলে। দুই লেগের প্লে–অফে প্রথম লেগের ম্যাচগুলো হবে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি। ২৪ ও ২৫ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় লেগের ম্যাচ।

শেষ ষোলোর প্লে-অফে যারা মুখোমুখি

বেনফিকা-রিয়াল মাদ্রিদ

মোনাকো-পিএসজি

কারাবাগ-নিউক্যাসল

বোডো/গ্লিমট-ইন্টার মিলান

গালাতাসারাই-জুভেন্টাস

ডর্টমুন্ড-আতালান্তা

ক্লাব ব্রুগা-আতলেতিকো মাদ্রিদ

অলিম্পিয়াকোস-লেভারকুসেন