এক শ্বাসরুদ্ধকর প্রীতি ম্যাচে জার্মানি ৪-৩ গোলে হারিয়েছে প্রতিবেশী সুইজারল্যান্ডকে। ফ্লোরিয়ান রিটজের দুটি দৃষ্টিনন্দন গোল ও দুইটি এ্যাসিস্ট করেছেন। ম্যাচে সুইজারল্যান্ড দুইবার এগিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। প্রথমে ড্যান এনডোয়ে এবং পরে ব্রিল এমবোলোর গোলে ২-১ গোলের লিড পায় সুইসরা। তবে দুইবারই জার্মানি সমতা ফেরায়। আর এই দুই গোলের পেছনেই রিটজের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তার প্রথম এ্যাসিস্টটি ছিল নিখুঁত এক লম্বা ক্রস, যার মাধ্যমে জোনাথন টাহ তার আন্তর্জাতিক ক্যারিয়রের প্রথম গোল করেন। দ্বিতীয় এ্যাসিস্টটি ছিল রক্ষণভাগ ভেঙে দেওয়া এক পাস, যা থেকে সাজি গ্যানাব্রি ২-২ সমতা আনেন। দ্বিতীয়ার্ধে লিভারপুলের এই উইঙ্গার তার সেরা পারফরম্যান্স দেখান। পেনাল্টি বক্সের কোনা থেকে অসাধারণ শটে বল জালে জড়িয়ে তিনি জার্মানিকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন। এরপর আরেকটি চমৎকার গোল করে ম্যাচটি জার্মানির পক্ষে নিশ্চিত করেন। যদিও প্রথম গোলটিতে কিছুটা ভাগ্যের সহায়তা ছিল বলে তিনি স্বীকার করেন।
ফুটবল
সুইজারল্যান্ডকে হারালো জার্মানি
এক শ্বাসরুদ্ধকর প্রীতি ম্যাচে জার্মানি ৪-৩ গোলে হারিয়েছে প্রতিবেশী সুইজারল্যান্ডকে। ফ্লোরিয়ান রিটজের দুটি দৃষ্টিনন্দন গোল ও দুইটি এ্যাসিস্ট করেছেন। ম্যাচে সুইজারল্যান্ড দুইবার এগিয়ে গেলেও শেষরক্ষা হয়নি।