বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সাথে সম্পর্ক আরও দৃঢ় করতে বিশ্বের অন্যতম জনপ্রিয় মোবাইল গেম ফ্রি ফায়ার বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সাথে যুক্ত করেছে। ২০২৫ সালের ১৮ ডিসেম্বর আনুষ্টানিকভাবে এই পার্টনারশিপের ঘোষণা দেয়া হয়েছিল। এর লক্ষ্য হলো বাংলাদেশের ফুটবলের সাথে মানুষকে আরও সম্পৃক্ত করা এবং দেশের তরুণ খেলোয়াড় ও ফুটবল প্রেমীদের অনুপ্রাণিত করা। এই পার্টনারশিপের আওতায় ফ্রি ফায়ার আজ ১ জানুয়ারি ২০২৬ থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিসিয়াল জার্সিটি ইন-গেম আইটেম হিসেবে চালু করছে। এর মাধ্যমে বাংলাদেশের গেমাররা গেমের ভেতর ভার্চুয়াল ব্যাটেল ফিল্ডে জাতীয় ফুটবল দলকে তুলে ধরতে পারবে। বাফুফের এই জার্সিটি বিনামূল্যে পাওয়া যাবে এবং একটি বিশেষ মিশন সম্পন্ন করলে গেমররা জার্সিটি আনলক করতে পারবে।

বাংলাদেশের অন্যতম শীর্ষ ফুটবল তারকা জামাল ভূঁইয়ার সাথে এই পার্টনারশিপ প্রথম তুলে ধরা হয় ফ্রি ফায়ারের ‘উইন্টারল্যান্ডস: ড্রিমস্পেস’ ক্যাম্পেইনের মাধ্যমে। ক্যাম্পেইনের ভিডিওতে তাকে একটি প্রতীকী চরিত্র হিসেবে দেখানো হয়েছে, যিনি অন্যদের স্বপ্ন পূরণে সাহায্য করেন। এই চিত্রটি তার বাস্তব জীবনের গল্প ও মানুষকে অনুপ্রাণিত করার দিকটি তুলে ধরা হয়েছে। ডিজিটাল কার্যক্রমের পাশাপাশি, জামাল ভূঁইয়া বাফুফের ফুটবল একাডেমি পরিদর্শন করবেন। একই সাথে ফ্রি ফায়ারের ইনফ্লুয়েন্সার ইটজ কাব্বোকেও যেখানে দেখা যাবে। এছাড়া জামাল ভূঁইয়া তরুণ ফুটবলার ও ফ্রি ফায়ার ইনফ্লুয়েন্সারদের সঙ্গে দেখা করবেন। ফ্রি ফায়ারে বাফুফের জার্সি যুক্ত হওয়া বাংলাদেশি গেমারদের জন্য একটি বিশেষ ফিচার। ফ্রি ফায়ার গেমটি খেলার মাধ্যমে সরাসরি জাতীয় ফুটবল দলের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করতে পারবে।