মধ্যপ্রাচ্যের সংঘাত এবং ভ্রমণ ব্যাহত হওয়া সত্ত্বেও, ইরাক জাতীয় ফুটবল দল ৩১ মার্চ সুরিনাম বনাম বলিভিয়ার বিজয়ীর বিরুদ্ধে ২০২৬ ফিফা বিশ্বকাপ প্লেঅফের জন্য মেক্সিকো ভ্রমণ করবে। চলমান যুদ্ধের কারণে প্লে-অফের ম্যাচ পিছানোর আহ্বান জানিয়েছিল ইরাক। কিন্তু এর মাঝেই ম্যাচ খেলতে বিশেষ বিমানে করে মেক্সিকো যাচ্ছে ইরাক ফুটবল দল।
এক বিবৃতিতে এই কথা জানান ইরাক ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট আদনান দিরজাল। বিবৃতিতে আদনান বলেন, ইরাক জাতীয় দল সপ্তাহের শেষের দিকে প্রাইভেট প্লেনে মেক্সিকোর উদ্দেশে রওনা দেবে। আমরা আমাদের পেশাদার খেলোয়াড়দের কিছু ক্লাবের সঙ্গে যোগাযোগ করেছি যাতে তারা জাতীয় দলে যোগ দিতে পারেন।
ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৩১ মার্চ মেক্সিকোর শহর মন্টেরেতে। ইরাককে সুরিনাম অথবা বলিভিয়ার সঙ্গে ইন্টারকনটিনেন্টাল প্লে-অফ ফাইনালে মুখোমুখি হতে হবে। সেখানে যে দল জিতবে, তারা বিশ্বকাপের গ্রুপ ‘আই’Ñএ ফ্রান্স, সেনেগাল এবং নরওয়ের গ্রুপে জায়গা পাবে।