এশিয়ান গেমস হকির বাছাইয়ে অংশ নিতে বাংলাদেশ হকি দলের প্রস্তুতি শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর জাপানের দুই শহর আইচি ও নাগোয়াতে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের হকির বাছাই হবে ওমানে। ২৫ মার্চ মাসকাটে শুরু হবে এশিয়ান গেমসে যাওয়ার লড়াই। বাংলাদেশ হকি ফেডারেশন গেমস হকির বাছাইয়ে অংশ নেয়ার জন্য প্রাথমিক ক্যাম্পে ৩৭ খেলোয়াড় ডেকেছে।

কোচের দায়িত্ব দেয়া হয়েছে আশিকুজ্জামানকে। বাংলাদেশ হকি ফেডারেশন সূত্রে জানা গেছে, আজ সকালে মওলানা ভাসানী স্টেডিয়ামে কোচ আশিকুজ্জামানের কাছে রিপোর্ট করবেন আমিরুল ইসলামরা। একই দিন বিকেল ৩টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে হবে খেলোয়াড়দের কুপার টেস্ট।