থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্ট (স্টেজ-১) এর কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ পদক জয়ী বাংলাদেশ আর্চারি দল গতকাল দেশে ফিরেছে। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে স্বর্ণজয়ী দলটিকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের পক্ষ হতে বিমানবন্দরে বাংলাদেশ আর্চারি দলকে ফুল দিয়ে বরণ করে নেন মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল, বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি প্রফেসর ড. মো: মোখলেস উর রহমান। যুব ও ক্রীড়া সচিব মোঃ মাহবুব-উল-আলম অসাধারণ সাফল্যের জন্য খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন, এশিয়া কাপের মতো বড় আসরে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জয় করা আমাদের দেশের জন্য এক গৌরবময় অর্জন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের এই আর্চারি দল ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য অর্জন করবে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরবে।
অন্যান্য খেলা
দেশে ফিরেছে স্বর্ণজয়ী আর্চারি দল
থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্ট (স্টেজ-১) এর কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ পদক জয়ী বাংলাদেশ আর্চারি দল গতকাল দেশে ফিরেছে।
Printed Edition