সারা বাংলাদেশে স্পোর্টসকে ছড়িয়ে দেয়ার যে পরিকল্পনা সরকার নিয়েছে তারই অংশ হিসেবে আগামী ৩০ এপ্রিল ঢাকার বাইরে যে কোন জেলায় আনুষ্ঠানিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুড়ি স্পোর্টস প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে। অনূর্ধ্বÑ১২ থেকে ১৪ বছরের ক্রীড়াবিদদের নিয়ে। যা পর্যায়ক্রমে চলবে দেশব্যাপী। ইউনিয়ন থেকে শুরু হয়ে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় থেকে খেলোয়াড় বাছাই করে পরবর্তীতে জাতীয় পর্যায়ে আনা হবে। আমাদের নির্বাচনী ইশতিহারে ক্রীড়াঙ্গন নিয়ে যে পরিকল্পনা রয়েছে তা একটি একটি করে বাস্তবায়ন করা হবে। এ ক্ষেত্রে সাতটি খেলাকে প্রাধান্য দেয়া হচ্ছে। খেলাগুলো হচ্ছে- ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্স, মার্শালআর্ট, দাবার মত জনপ্রিয় খেলাগুলো।
এছাড়া জাতীয় পুরস্কার ও এখন থেকে নিয়মিত প্রদান করার উদ্যোগ নিয়েছে সরকার। গত পাঁচ বছর জমে থাকা পুরস্কারগুলো একসাথে প্রদান করা হবে। অতীতে রাজনৈতিক বিবেচনায় পুরস্কার দেয়া হলেও আগামীতে এমনটি হবেনা বলেও জানান। এতদিন পুরস্কার পেতে প্রার্থীকে নিজে আবেদন করতে হতো, যা অঅমান কাছে মনে হয়েছে সম্মানজনক নয়। তাই নীতিমালা পরিবর্তনের উদ্যোগ নেয়া হয়েছে। একটি কমিটি এক্ষেত্রে কাজ করবে। যারা সেরাদের খুজে আনবে। এখন থেকে পুরস্কার যারা পাবে তাদের পারফরমেন্স যাচাই করেই দেয়া হবে। ২০২১, ২২ ও ২৩ সালের পুরস্কারের জন্য যাদের মনোনীত করা হয়েছিলো তাদের দেয়া হয়নি। এমনকি ২৪ সালের তালিকা প্রকাশ করা হয়নি। আমি (আমিনুল হক) দায়িত্ব নেয়ার পর সেই তালিকা প্রকাশের উদ্যোগ নিয়েছি। তাছাড়া ২০২৫ সালের জন্য তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে।