আগামী ৮ থেকে ১১ এপ্রিল ২০২৬ ভারতের সিমলায় অনুষ্ঠিত হবে সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা। এই দলে অনূর্ধ্ব-১৫ বালিকা গ্রুপে অংশ নেবে রংপুরের টেবিল টেনিস সংস্থার কৃতি খেলোয়ার জান্নাতুল রোজা। এতে ৪ সদস্যের বাংলদেশ বালিকা দলের পক্ষে অংশগ্রহনের নেতৃত্বের যোগ্যতা অর্জন করেছে রংপুরের সফল কৃতি টবিল টেনিস কিশোরী তারকা খেলোয়ার ৭ম শ্রেনীর শিক্ষার্থী মোছাম্মত জান্নাতুল রোজা। এর আগে বাংলদেশ টেবিল টেনিস ফেডরেশন বাংলাদেশ দলের জন্য পাঁচদিন ব্যাপী আয়োজিত প্রশিক্ষন ক্যাম্পে সেরা খেলোয়ার বাছাই করেছে। এই বাছাই পর্বে রংপুরের টেবিল টেনিস সংস্থার সফল কিশোরী কৃতি তারকা খেলোয়ার মোছাম্মত জান্নাতুল রোজা অনূর্ধ্ব-১৫ বালিকা গ্রুপে ৪ জন খেলোয়ারের মধ্যে নির্বাচিত হয়েছেন। সে এই ৪ সদস্যের দলে নেতৃত্ব দেবে। ৮ থেকে ১১ এপ্রিল ভারতে সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য জান্নাতুল রোজা ইতোমধ্যে ঢাকায় সাভারে বিকেএসপিতে গত ৫ই মার্চ থেকে ৩৩ দিনব্যাপী আয়োজিত অনূর্ধ্ব-১৫ বালিকা গ্রুপে বাংলাদেশ দলের জন্য প্রস্ততি মুলক আবাসিক নিবির প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণরত আছে।

বাংলাদেশ দলের পক্ষে নেতৃত্ব দেবেন বিকেএসপির টেবিল টেনিস বিভাগের প্রধান কোচ খন্দকার আল মোস্তফা বিল্লাহ এবং দলের কোচের দায়িত্বে থাকবেন বিকেএসপির কোচ ধনঞ্জয় শীল তীর্থ। এছাড়া টেবিল টেনিস ফেডরেশনের সহ সভাপতি ও সাবেক জাতীয় মহিলা চ্যাম্পিয়ন তাহমিনা তারমিন দলের ম্যানেজারের দায়িত্বে থাকবেন বলে জানা গেছে ।