ডারউইন টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বাংলাদেশ ক্রিকেট দলের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন।

পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, ‘ডারউইন টেস্টে বাংলাদেশের ইতিহাস গড়া বিজয়! ওয়েল ডান, বাংলাদেশ ক্রিকেট টিম!’

বাংলাদেশের ক্রিকেট দলের এমন ঐতিহাসিক সাফল্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।