১৫আগস্ট ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ 'শহীদ আব্দুল মালেক' এর ৫৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার স্মৃতি বিজড়িত ফজলুল হক মুসলিম হল প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচি এবং দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় ।

DS Shibir 1

বৃক্ষরোপন কর্মসূচি এবং দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, ডাকসু ভিপি আবু সাদিক (কায়েম), ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও ডাকসুর এজিএস মহিউদ্দিন খান এবং সাংগঠনিক সম্পাদক মু. হোসাইন খান সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

DS Shibir 2

দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

দোয়া করার পূর্বে তিনি বলেন, শহীদ আব্দুল মালেক ইসলামী শিক্ষা আন্দোলন এবং শিক্ষাব্যবস্থায় ইসলামের মূল্যবোধ সম্পন্ন কারিকুলামের ব্যাপারে আন্দোলন করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে একটি সম্মেলনে বক্তব্য দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দিয়ে হলে ফেরার সময় তার ওপর অতর্কিত আক্রমণ চালানো হয়।

DS Shibir 4

১৯৬৯ সালের ১২ই আগস্ট ইসলাম শিক্ষা আন্দোলনের নেতৃত্ব প্রদান এবং শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তৎকালীন বাম রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ তাকে ইটের উপর মাথা রেখে অন্য ইট দিয়ে তার মাথা থেতলে দিয়ে গুরুতর আহত করে এবং ১৫ ই আগস্ট তিনি চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেন।