গাইবান্ধার সাঘাটায় একটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি দখলদারির প্রতিবাদ করতে গিয়ে সালাউদ্দিনের মৃত্যুকে স্বরণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান একটি আবেগঘন ফেসবুক পোস্ট দিয়েছেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, গাইবান্ধার সাঘাটায় অতি-দরিদ্র পরিবারের সন্তান সালাউদ্দিন আমাদের মাঝ থেকে বিদায় নিল (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। একটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি দখলদারির প্রতিবাদ করতে গিয়ে তার জীবন প্রদীপটাই নিভে গেল। সরকারি দলের যে সন্ত্রাসীদের হাতে তার মূল্যবান জীবনটা চলে গেল তারা কি তার দরিদ্র পিতা-মাতার বুকে তাকে ফিরিয়ে দিতে পারবে?
তিনি আরও লেখেন, অতি নিন্দনীয় এ ঘটনায় সকল দুষ্কৃতিকারীকে এখনো পাকড়াও করা হয়নি। তাদের পাকড়াও করে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দিতেই হবে।
জামায়াত আমির লেখেন, আল্লাহ তায়ালা প্রিয় সালাউদ্দিনকে ক্ষমা করুন, তার উপরে রহম করুন, শহীদ হিসেবে কবুল করুন। তার পিতা-মাতা, আপনজন এবং সহকর্মীদেরকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। আমিন।
দুর্নীতিবাজ, দখলদার, চাঁদাবাজদের বিরুদ্ধে ন্যায় এবং ইনসাফের বিজয়ের মধ্য দিয়ে এর প্রতিশোধ নেয়া হবে, ইনশাআল্লাহ।