পাবনা সংবাদদাতা : পাবনায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল পাঁচটার দিকে চাপা মসজিদ থেকে বিক্ষোভ শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান থেকে নেতাকর্মীরা একত্রিত হয়ে এই কর্মসূচি পালন করেন।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আব্দুল হামিদ রোড হয়ে শহীদ চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন এবং দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান।
পরে শহীদ চত্বরে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান, প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন। পাবনা সদর ও পৌর আমীরসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান বলেন, দীর্ঘ সতের বছর পর গত ১২ ফেব্রুয়ারি একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি দাবি করেন, নির্বাচনে যেসব অনিয়ম বা ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে বলে আলোচনা রয়েছে, তা সত্ত্বেও দলীয় আমীর নির্বাচনের ফলাফল মেনে নিয়ে বিরোধী দলে বসে সরকারকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
সিরাজগঞ্জ : গণভোট এদেশের জনগণের রায়, জুলাইয়ের অঙ্গিকার পুরণের বাস্তবতা। একে উপেক্ষা করার অর্থ জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেওয়া। আমরা তা হতে দিতে পারি না।
গত ১২ এপ্রিল বিকেল ৫.৩০টায় সিরাজগঞ্জে ১১ দল আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা শাহিনুর আলম এ কথা বলেন। শহর জামায়াতের আমীর সহকারী অধ্যাপক মোঃ আব্দুল লতিফ সাহেবের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ শহীদুল ইসলাম, এনসিপি নেতা জেলা কমিটির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন লিওন, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ আনোয়ার হোসেন, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ, এনসিপি নেতা জেলা শাখার সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন লিওন, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা শাখার সিনিয়র সহসভাপতি মুফতি মোঃ আমজাদ হোসেন শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি এ্যাডভোকেট সাইদুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি মোঃ হাবিবুল্লাহ সরকার, জেলা সভাপতি মোঃ আব্দুল আজিজ প্রমুখ।
নাটোর : নাটোরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে ১১ দলের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ১২ এপ্রিল বিকেলে শহরের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল এগারো দলের উদ্যোগে অনুষ্ঠিত হয়। মিছিলটি কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে পুনরায় মসজিদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বিশাল বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আতিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মোঃ ইউনুস আলী ও অধ্যক্ষ দেলোয়ার হোসেন খাঁন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জেলা পেশাজীবী সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আব্দুল হাকিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান, এনসিপির কেন্দ্রীয় যুব সংগঠক ইফতেখার শাওন ও ছাত্র শিবিরের জেলা সভাপতি জাহিদ হাসান সহ ১১ দলের জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
মৌলভীবাজার : জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট। রবিবার বিকাল ৫ঘটিকায় শহরের দেওয়ানী মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে এম সাইফুর রহমান রোড দিয়ে কুসুমবাগ পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার ১১ দলীয় ঐক্যজোটের জেলার অন্যতম সমন্বযক ও জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী। সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি খালেদ হাসান আহ্বায়ক, জেলা জামায়াত সেক্রেটারী মোঃ ইয়ামীর আলী, এনসিপি মৌলভীবাজার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া, জেলা সেক্রেটারি রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক ফারুক আলী, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা সহসভাপতি মাওলানা আবুল কালাম, সাধারণ সম্পাদক মাওলানা হিফজুর রহমান হেলাল, সহ সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদদীন, মাওলানা রহমত আলী, শহর সাধারণ সম্পাদক মাওলানা লুৎফর রহমান কামালী সদর থানা সভাপতি মাওলানা ঈসমাঈল আলী, সাধারণ সম্পাদক মাওলানা, শেখ সাদী, রাজনগর থানা সাধারণ সম্পাদক মুফতী রুহুল আমীন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল ওয়াহিদ, জেলা জামায়াত সহকারী সেক্রেটারি মোঃ আলাউদ্দিন শাহ, পৌর আমীর হাফেজ তাজুল ইসলাম ও সদর উপজেলা আমীর মোঃ ফখরুল ইসলাম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, নির্বাচনের দুই মাস পরেই দাবি আদায়ের জন্য আবারও রাস্তায় নামতে হয়েছে এটাই বাস্তবতা।
টাঙ্গাইল : গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১২ এপ্রিল বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়।
এসময় জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল ও অধ্যাপক শফিকুল ইসলাম খান, সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম, এনসিপির জেলা সভাপতি কামরুজ্জামান শাওন, সেক্রেটারি মাসুদুর রহমান রাসেল, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জায়েদ হাবিব, সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল, শহর সেক্রেটারি সাইফুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের জেলা শাখার সভাপতি এহসানুল মাহবুব জুবায়ের ও সেক্রেটারি আব্দুল আলিম প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় ১১ দলীয় জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, কোন টালবাহানা না করে জনগণের রায় বাস্তবায়ন করুন। দেশ বিরোধী কোন ষড়যন্ত্র না করে মানুষের কল্যাণে কাজ করুন। ফ্যাসিবাদী আচরণ করলে পতিত স্বৈরাচারের করুণ পরিণতি ভোগ করতে হবে। অতিদ্রুতই গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে; না হলে কঠোর আন্দোলন গড়ে তুলে গণভোটের রায় বাস্তবায়নে বাধ্য করা হবে।
হরিরামপুর (মানিকগঞ্জ) : গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোজোট।
গত ১২ এপ্রিল বিকেলে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় মিছিল উত্তর সমাবেশ অনুষ্ঠিত হয়। ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা কামরুল ইসলাম।
এতে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট আনোয়ার হোসেন, জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, সদর থানা আমীর মো. ফজলুল হক এবং পৌর আমীর হুমায়ুন কবির। এছাড়াও এনসিপির খেলাফত মজলিসসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জনগণের মতামতের প্রতিফলন হিসেবে গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করা জরুরি। বক্তারা গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের অধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানানন।
সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে ডাকঘরে সামনে এসে শেষ হয়।
কর্মসূচিতে জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ অংশ নেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে আয়োজকরা জানান।
সীতাকু- (চট্টগ্রাম) : সীতাকু-ে গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার গড়িমেসির পথ বেচে নিচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন না করলে ফ্যাসিবাদ আওয়ামী সরকারের পথেই যেতে হবে বিএনপিকে। গতকাল সীতাকু- পৌরসদরে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন শিকদার। জননেতা আনোয়ার ছিদ্দিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন
উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মোহাম্মদ তাহের, জামায়াত নেতা কুতুবউদ্দিন শিবলী, এডভোকেট হুসাইন মোঃ আশরাফ, তৌহিদুল হক চৌধুরী, পৌর আমীর হাফেজ আলী আকবর, মেসবাহুল আলম রাসেল প্রমুখ।
চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা : সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন অবিলম্বে আহ্বান, গণভোটের রায় বাস্তবায়ন এবং জ্বালানি সংকট নিরসনের দাবিতে ১১ দলীয় ঐক্যজোট কুমিল্লা জেলা উত্তরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত ১২ এপ্রিল সকালে চান্দিনা বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফুলতলা (খুলনা) : গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার বিকালে ১১ দলীয় জোটের উদ্যোগে ফুলতলা বাজারে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে বাজারের আইডিয়াল মোড়ে ফুলতলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আঃ আলিম মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী প্রিন্সিপাল গাওসুল আযম হাদী। সেক্রেটারী মাওলানা সাইফুল হাসান খাঁনের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা আল মুজাহিদ, খানজাহান আলী থানা আমীর ডাঃ সৈয়দ হাসান মাহমুদটিটো, ফুলতলা উপজেলা নায়েবে আমীর অধ্যাপক মাওলানা শেখ ওবায়দুল্লাহ, কর্মপরিষদ সদস্য ড. আজিজুল হক, যুব বিভাগের সভাপতি শেখ মোঃ আলাউদ্দিন, পেশাজীবী বিভাগের সভাপতি মোঃ নজরুল ইসলাম জমাদ্দার, খেলাফত মজলিসের মাওলানা ওমর ফারুক, শিবির সভাপতি মুজাহিদুল ইসলাম মাহির, ফুলতলা ইউনিয়ন আমীর মাষ্টার মফিজুল ইসলাম, সেক্রেটারী হাফেজ গাজী আল আমিন, জামিয়া ইউনিয়ন আমীর মোঃ শরিফুল ইসলাম, সেক্রেটারী মাষ্টার মিজানুর রহমান, জামায়াত নেতা আফজাল হোসেন, শেখ শফিকুল ইসলাম, এনামুল হক সোহেল, জাকারিয়া হুসাইন প্রমুখ।
মাদারীপুর : জুলাই সনদ বাস্তবায়ন না করার প্রতিবাদে ১১ দলীয়ঐক্যের উদ্যোগে মাদারীপুর এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। সমাবেশ ও মিছিলে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে মিছিলটি বিকাল পাঁচটায় মাদারীপুর মডেল মসজিদের প্রাঙ্গণ হতে শুরু করে পুরান বাজার গিয়ে শেষ হয়। এতে ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে মাদারীপুর জেলা জামায়াতের আমীর বলেন, এত অল্প সময় নতুন সরকারের বিরুদ্ধে আমাদের মাঠে নামতে হবে আমরা চিন্তাও করতে পারিনা। নির্বাচনের আগে বিএনপি যে সমস্ত ওয়াদা করেছিল সরকার গঠন করার পর তাদের সমস্ত কথাই উল্টে গিয়েছে। তারা এখন দস্তুর মত আওয়ামী ফ্যাসিস্টদের ভাষায় ভারতীয় দালালদের মত কথা বলছেন। তাদের এই সমস্ত কাজ জনগণ মেনে নিবে না। সুতরাং তিনি সতর্ক উচ্চারণ করে বলেন, অবিলম্বে সংসদে জুলাই সনদে যা লেখা ছিল হুবহু বাস্তবায়ন করুন গণভোটের রায় বাস্তবায়ন করুন নতুবা যতদিন পর্যন্ত না এর বাস্তবায়ন হবে কতদিন পর্যন্ত আমাদের এই দুর্বার আন্দোলন চলতেই থাকবে। উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন।
কিশোরগঞ্জে : সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালন করেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
গত ১২ এপ্রিল বাদ আসর শহরের ঐতিহাসিক শহিদী মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. রমজান আলী, নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, জাগপা সভাপতি মিজবাহ উদ্দিন, খেলাফত মজলিস নায়েবে আমীর মজিবুর রহমান, জামায়াতের সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম, রাজনৈতিক বিভাগের সেক্রেটারি অধ্যাপক আজিজুল হক, এনসিপি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ ইকরাম হোসেন, সদর উপজেলা জামায়াতের আমীর ক্বারী মাওলানা নজরুল ইসলাম, শহর জামায়াতের আমীর মাওলানা আ ম ম আবদুল হক ও অন্যান্য নেতাকর্মী। বিক্ষোভ সমাবেশ শেষে এক বিরাট বিক্ষোভ মিছিল কিশোরগঞ্জ শহর প্রদক্ষিণ করে।
মেহেরপুর : মেহেরপুরের ১১ দলীয় জোটের উদ্যোগে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৈকাল সাড়ে ৪ টার সময় মেহেরপুর জেলা মডেল মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষেণ শেষ বিক্ষোভ মিছিলটি শহরের ডা; শামসুদ্দোহা পার্কে গিয়ে শেষ হয়। মিছিলেন নেতৃত্ব দেন মেহেরপুর জেলার জামায়াতের সেক্রেটারি মোঃ ইকবাল হুসাইন, সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, মুজিবনগর উপজেলা আমীর মাওলানা খান জাহান আলী, গাংনী উপজেলা আমী ডাক্তার রবিউল ইসলাম, খিলাফত মজলিসের জেলার সেক্রেটারি আব্দুল গাফফার, মেহেরপুর পৌর আমীর সোহেল রানা ডলার, গাংনী পৌর আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, মেহেরপুর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুস সালাম, সদর উপজেলা এনসিপি মেহেরপুর যুগ্ম সম্পাদক আরিফ খান, সেক্রেটারি মাস্টার জাব্বারুল ইসলাম, মুজিবনগর উপজেলা সেক্রেটারি মোহাম্মদ খাইরুল বাশার, সহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
কুড়িগ্রাম : অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন এবং জ্বালানী সংকট নিরসনের দাবিতে ১১ দলীয় ঐক্য জোটের ডাকে কুড়িগ্রামে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলো ও গণসমাবেশ অনুষ্ঠিত। বিক্ষোভ পুর্ব সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ, কুড়িগ্রাম জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহাজালাল সবুজ, কুড়িগ্রাম সদর উপজেলা আমীর মাস্টার শামছুল হুদা মিঠু, জেলা শিবিরের সভাপতি মোশাররফ হোসেন এবং বাংলাদেশ খেলাফত মজলিস নেতা নূর উদ্দিন কাসেমী। ১২ এপ্রিল ২০২৬ রোববার বিকেল পাঁচটায় কুড়িগ্রাম কলেজ মোর জুলাই স্মৃতিস্তম্ভ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বর এলাকায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকের সামনে সমাবেশে মিলিত হয়। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের ডাকে এই প্রথম বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন ১১ দলীয় শীর্ষ নেতা কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন এবং কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য জননেতা অধ্যাপক আনোয়ারুল ইসলাম আনোয়ার প্রমুখ।