সারাদেশে ঈদের দিনে সড়ক দুর্ঘটনায় ২২ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে গোপালগঞ্জে একই পরিবারের তিন সদস্যসহ ছয়জন রয়েছেন। এছাড়া নাটোরে-চট্টগ্রামে তিনজন, দিনাজপুর, পটুয়াখালী, ফরিদপুর, টাঙ্গাইল, পটুয়াখালী, ফরিদপুরে দুজন ও গাইবান্ধা, নারায়ণগঞ্জে, নড়াইল, মাদারীপুর একজন করে নিহত হয়েছেন।
গোপালগঞ্জে
গোপালগঞ্জে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে বেদগ্রাম এলাকায়। ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস একটি মোটরসাইকেলকে ধাক্কায় ঘটনাস্থলেই একই পরিবারের দুজনসহ মোটরসাইকেলে থাকা দুই বন্ধু নিহত হন।
দিনাজপুর
দিনাজপুরে বৃষ্টির মধ্যে গোবিন্দগঞ্জ থেকে ভাদুড়িয়ায় যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। পথে একটি ট্রাক সিএনজিটিকে ধাক্কা দেয়। গুরুতর আহত হন নারী ও শিশুসহ চারজন। পরে হাসপাতালে নেয়া হলে দুই শিশুর মৃত্যু হয়।
নাটোর
নাটোরের গুরুদাসপুরে পৃথক পাঁচ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে আব্দুল কাদের নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়।
পটুয়াখালী
পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে।
টাঙ্গাইল
টাঙ্গাইলের সখীপুরের কলেজ শিক্ষার্থী কানন আহমেদের (১৭)। বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে সখীপুর-সাগরদিঘী সড়কের কচুয়া পুকুরপাড় মোড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান কানন। এছাড়া টাঙ্গাইলের কালিহাতীতে বাসের চাপায় সফিকুল ইসলাম সফি (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
ফরিদপুর
ফরিদপুর থেকে পদ্মা সেতু দেখতে গিয়ে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছে।
চট্টগ্রাম
চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন ভেল্লাপাড়া ব্রিজ ও ক্রসিং এলাকায় ঈগল পরিবহনের একটি বাস ও থ্রি হুইলার (লেগুনা) মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
গাইবান্ধা
গাইবান্ধার সুন্দরগঞ্জে ঈদের দিন মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক নারী।
নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলায় ঢাকা-বেনাপোল মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক সাব্বির গাজী (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী শওকত হোসেন (১৯) নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন।
মাদারীপুর
মাদারীপুরের শিবচরের বাস থেকে ছিটকে পড়ে সাত্তার হাওলাদার (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুসংলগ্ন সীমানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাত্তার হাওলাদারের বাড়ি ফরিদপুরের সদরপুরে।