শিল্পাঞ্চল ও ফুলতলা (খুলনা) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রতিটি মৃত্যুই আমাদের কাছে বেদনাদায়ক। সময় ফুরিয়ে গেলে আমাদের প্রত্যেককেই মহান রবের কাছে ফিরে যেতে হবে। শিক্ষক এনায়েতুল্লাহ সড়ক দুর্ঘটনায় এক সপ্তাহ ধরে ঢাকার নিউরো সায়েন্স ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। আমি ঢাকায় গিয়ে হাসপাতালে তার খোঁজখবর নিয়েছি ও দোয়া করেছি। কিন্তু মহান রব তার সময় আজ (বৃহস্পতিবার) সকাল পর্যন্ত্ রেখে ছিলেন। সুতরাং পৃথিবীর কোন চিকিৎসকের চিকিৎসা আর তার কাজে লাগেনি। সুতরাং এ থেকে আমাদেরও শিক্ষা নিতে হবে। আমাদেরও কবর ও হাশরে জবাবদিহিতার জন্য নিজেদের প্রস্তুত রাখতে হবে। তিনি গতকাল সন্ধ্যায় খুলনার জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক শাহানাজ পারভীনের স্বামী চেচুড়িয়া কেবি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক এনায়েতুল্লাহ মোড়ল (৬৫) এর জানাযার নামাজের পুর্বে একথা বলেন এসময় তিনি, অবসরপ্রাপ্ত শিক্ষক এনায়েতুল্লাহর পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এক সপ্তাহ মৃত্যূর সাথে পাঞ্জা লড়ে অবশেষে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক শাহানাজ পারভীনের স্বামী চেচুড়িয়া কেবি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক এনায়েতুল্লাহ মোড়ল (৬৫) (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর জামিরা বাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মাথায় গুরুতর আঘাত পান। আহত অবস্থায় প্রথমে তাকে খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে শনিবার তাকে এয়ার এ্যাম্বুলেন্সযোগে ঢাকার নিউরো সাইন্স ইনস্টিউট এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা ১১টায় তিনি মৃত্যুবরণ করেন। একই দিন প্রথম জানাযা বাদ মাগরিব জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজ মাঠে এবং পরে চেচুড়িয়া কেবি মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। প্রথম জানাযার ইমামতি করেন সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা সাইফুল হাসান খান এবং দ্বিতীয় জানাযার ইমামতি করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ সময় অন্যান্যের মধ্যে খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, প্রিন্সিপাল গাওসুল আজম হাদি, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য সিরাজুল ইসলাম, এডভোকেট আবু ইউসুফ মোল্লা, যুব বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা আল মুজাহিদ, অধ্যক্ষ গাজী মারুফুল কবির, অধ্যাপক আঃ আলিম মোল্যা, ইউপি সদস্য আঃ হালিম শেখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোস্তফা আল মুজাহিদ, মিয়া মুজাহিদুল ইসলাম, প্রখ্যাত শিল্পী আহমেদ আতাউল্লাহ সালমান, হাফেজ জোবায়ের, সৈয়দ তাবিব হাসান, হাফেজ মো.উল্লাহ, মুহাইমিনুল ইসলাম সাহাল, মো. রাজনসহ থানা জামায়াত ও শিবির নেতৃবৃন্দ , বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।