ঈমানদারদের জন্য পবিত্র লাইলাতুল ক্বদরের নিয়ামত ও বরকত কামনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান।
আজ তাঁর ভেরিফাইড ফেসবুজ পেজে এডমিনের দেয়া পোস্টে এ পার্থনা করা হয়।
পোস্টে বলা হয়, 'ইয়া রব! আমাদের সকল ঈমানদার ভাই-বোনদেরকে পবিত্র লাইলাতুল ক্বদরের পূর্ণ নিয়ামত ও বারাকাহ নসিব করুন। আমাদের ওপর রহম করুন, গুনাহখাতা ক্ষমা করুন এবং দুনিয়া ও আখিরাতের অপমান- অপদস্ততা এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মেহেরবাণী করে মুক্তি দিন। আল্লাহ রাব্বুল আলামীন দ্বীনের পথে আমাদের সকলকে অবিচল থাকার তাওফিক দান করুন। আমীন।