রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ শিশু হাসপাতালে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল সোমবার দুপুরে হাসপাতালের বেজমেন্টে এই আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর ১২টা ৩৮ মিনিটে হাসপাতালের বেজমেন্টে আগুন লাগার খবর পান তারা। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।
টানা প্রচেষ্টার পর দুপুর ১টা ৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। অগ্নিকা-ের ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হাসপাতালের বেজমেন্টে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি কর্তৃপক্ষ।