পলাশ (নরসিংদী) সংবাদদাতা : স্বনামধন্য নরসিংদীর ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান মাদানী হুজুর আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল মঙ্গলবার মধ্যরাতে পার্শ্ববর্তী বাড়ির এক বিয়ে অনুষ্ঠানে আতশবাজির প্রচন্ড শব্দে হার্ট অ্যাটাক করেন, তৎক্ষণাৎ তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় পুরো নরসিংদী সহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। হাজারো আলেমের ওস্তাদ এবং সৌদি ধর্ম মন্ত্রণালয়ের দায়ী এবং মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ মাওলানা মাহমুদুল হাসান মাদানী হুজুর এর মৃত্যুতে শোক এবং দুঃখ প্রকাশ করেছেন নরসিংদীর সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন। গতকাল বুধবার সকাল ৯টায় তার দীর্ঘদিনের কর্মস্থল ঐতিহাসিক জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা মাঠে হাজারো ছাত্র-জনতার উপস্থিতিতে জানাজা শেষে তাকে তার জন্মস্থান দেশের সর্ব দক্ষিণে লক্ষীপুর জেলায় তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।