বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর শিক্ষক থানার সদস্য (রুকন), কুমিল্লা সরকারি মহিলা কলেজের শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ ড. মাসুদ রেজা এবং শরীয়তপুর সদর উপজেলার সদস্য (রুকন) আমির হোসেন তালুকদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান।

গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো পৃথক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।

ড. মাসুদ রেজা এর ইন্তিকালে শোক প্রকাশ করে শোকবাণীতে জামায়াত আমীর বলেন, ড. মাসুদ রেজা এর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

আমির হোসেন তালুকদার এর ইন্তিকালে শোক প্রকাশ করে শোকবাণীতে তিনি বলেন, আমির হোসেন তালুকদার এর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

উভয় শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁদেরকে ক্ষমা ও রহম করুন এবং তাঁদের কবরকে প্রশস্ত করুন। তাঁদের গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁদের জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁদের জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁদের শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

উল্লেখ্য, ড. মাসুদ রেজা গত শুক্রবার রাত ৩:৩০টায় ৪৪ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তাঁর গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায়। তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। শনিবার জানাযা শেষে তাঁকে দাফন করা হয়েছে। এবং আমির হোসেন তালুকদার জটিল রোগে আক্রান্ত হয়ে গতকাল শনিবার দুপুর ১২:৪৫ টায় ৬৫ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তাঁর স্ত্রী, ৩ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রয়েছে। ঐদিন বাদ মাগরীব নিজ মহল্লার মসজিদ মাঠে জানাযা শেষে তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।