নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা : সমলয় পদ্ধতিতে কৃষিতে খুলছে এক নতুন দুয়ার। কম খরচে অধিক ফলন, কৃষি প্রণোদোনা, কৃষি যান্ত্রিককরণ, টেকসই উন্নয়ন কৃষিতে যোগ হচ্ছে নতুন মাত্রা।

সম্প্রতি উপজেলার কইলাল ইউনিয়নের তেলেংগা এলাকায় ৫০ একর জায়গায় উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদেদাগে কৃষি প্রনোদনার আওতায় আধুনিক যন্ত্রপাতি হারভেস্টারের মাধ্যমে জমির ফসল বোরো ধান কাটার উদ্ভোধনী অনুষ্ঠানে উপজেলা জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, দিনদিন কৃষি জমি কমে যাচ্ছে এমতবস্থায় সমলয় পদ্ধতিতে ধান চাষ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে শুরু হয়েছে মেশিনের মাধ্যমে চারা রোপণ, ধান কাটাই ও মাড়াই একই মেশিনের মাধ্যমে সম্পন্ন করা যাচ্ছে এতে সময় ও খরচ উভয় কম লাগছে কৃষকরা সল্প খরচে বেশি লাভবান হচ্ছে। এতে কৃষিতে আসছে এক আমুল পরিবর্তন। উপজেলা কৃষি কর্মকর্তা আসমা জাহানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম তিনি বলেন নবাবগঞ্জের প্রত্যন্ত এলাকায় সমলয় পদ্ধতির মাধ্যমে কৃষি এতে আধুনিক কৃষি যন্ত্রপাতী ব্যবহারের মাধ্যমে কৃষকরা লাভবান হচ্ছে এতে কৃষিতে এক আমুল পরিবর্তন সাধিত হচ্ছে। অনুষ্ঠানে সমলয় কৃষক সিরাজুল ইসলামসহ কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।