পাটকেলঘাটা (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরা জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পাটকেলঘাটা আল-আমিন ফাজিল মাদরাসার ৪০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। পাটকেলঘাটা আল-আমিন ফাজিল মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বুধবার ২ এপ্রিল সকালে মাদরাসা ক্যাম্পাসে দিনব্যাপী আয়োজনের উদ্বোধনী বক্তব্য রাখেন, পাটকেলঘাটা আল-আমিন ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা সদস্য এ কে এম মাওলানা মমতাজ উদ্দিন।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ। প্রধান আলোচক হিসাবে আলোচনা পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দীস আব্দুল খালেক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাটকেলঘাটা আল-আমিন ফাজিল মাদরাসার সভাপতি সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাক্তার মাহমুদুল হক, জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী, শহর জামায়াতের সেক্রেটারি মোঃ খোরশেদ আলম, তালা উপজেলা জামায়াতের সাবেক আমীর ডা: আফতাব উদ্দীন, তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহ। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন পাটকেলঘাটা আল আমিন ফাজিল মাদরাসা এলামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক ও অনুষ্ঠানের সভাপতি জি এম হাফিজুর রহমান।