নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা : ঝালকাঠির নলছিটির পাওতা গ্রামে পানিতে ডুবে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু আদুরী আক্তার ওই গ্রামের জসিম হাওলাদারের কন্যা। স্বজনরা জানান, শিশুটি বাড়ির পেছনে খালের পাড়ে খেলা করছিল। এসময় সবার অগোচরে সে খালে পড়ে পানিতে ডুবে যায়। পরিবারের সদস্যরা দীর্ঘসময় তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে।পরে তাকে খালে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
গ্রাম-গঞ্জ-শহর
পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঝালকাঠির নলছিটির পাওতা গ্রামে পানিতে ডুবে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে শিশুর মৃত্যু হয়েছে।