লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানা এলাকার মেদিনীমন্ডল থেকে একটি পুরুষের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী জানায় শুক্রবার দুপুরে আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয় এর পূর্ব পাশে মাওয়া বাজারগামী সার্ভিস লেনের পশ্চিম পাশে রাস্তার নিচে কার্টনের ভিতর কসটিপ পেছানো অজ্ঞাতনামা মানুষের শরীরের অংশ এবং মাথা পরিত্যক্ত অবস্থায় স্হানীয়রা দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয় এলাকাবসী। খবর পেয়ে পুলিশ মানব দেহের খণ্ডিত অংশ উদ্ধার করে।

পদ্মা সেতু উত্তর থানার ওসি মো: জাকির হোসেন জানান খণ্ডিত দেহের অংশগুলো পুরুষ মানুষের। তবে আজ সকালের দিকে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় এরকম আরেকটি কার্টন ভর্তি মানব দেহের অংশ পাওয়া গেছে।