কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক চেয়ারপারসন ও তিন বারের প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কাঠুরি হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলু।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবির সঞ্চালনায় দোয়া মাহফিল পরিচালনা করেন, কাঠুরি হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার মুহতামিম হাফেজ মাওলানা মো. আবুল হাসান।

এসময় উপজেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন ডেভিট, দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান লাভলু, যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. নাজমুল হক স্বাধীন, শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, সাধারণ সম্পাদক গোলাম মওলা মোস্তফা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সাজু, সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষকদলের সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব শহীদুল ইসলাম মনিরসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।