শার্শা (যশোর) সংবাদদাতা : যশোরের শার্শা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শার্শা আওয়ামীলীগের দুই শীর্ষ ক্যাডারকে আটক করেছে। আটক ক্যাডার শার্শা উপজেলার উলাশী ও কাঠুরিয়া গ্রামের মৃত শহিদ মেম্বরের ছেলে সাবেক ইউপি সদস্য মোঃ আবুল কালাম (৪৫) ও বাগআচঁড়ার বাগাডাঙ্গা গ্রামের মৃত দাউদ আলী মোড়লের ছেলে সাবেক ইউপি সদস্য মোঃ আজিজুর রহমান (৫৭)।

শার্শা থানার সেকেন্ড অফিসার এস আই উজ্বল হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত কাঠুরিয়া গ্রামের কালাম মেম্বর ও বাগাডাঙ্গা গ্রামের আজিজুর মেম্বরকে আট করা হয়েছে। তিনি বলে আটককৃতদের নামে একাধিক মামলা থাকায় তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।