বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রামে পবিত্র মাহে রমযান উপলক্ষে পবিত্র কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে বড়াইগ্রাম ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার উপজেলার বনপাড়া পৌর মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্বে উপজেলার ১১টি কওমি, নুরানি ও হাফেজিয়া মাদরাসার মোট ৩১ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ডা. রাশেদুল ইসলাম রাজুর সভাপতিত্বে ও শফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম। অন্যান্যের মধ্যে বনপাড়া পৌর জামায়াতের আমীর মীর মহিউদ্দিন উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বিচারক হিসাবে জেলা হুফফাজুল কুরআনের সভাপতি হাফেজ হুজায়ফা মাসরুর, হাফেজ আহসান হাবীব, হাফেজ হাবিবুর রহমান ও হাফেজ শিহাব উদ্দিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে প্রথম স্থান অর্জনকারীকে নগদ ১০ হাজার, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ৬ হাজার এবং তৃতীয় স্থান অর্জনকারীকে ৪ হাজার টাকা পুরস্কারসহ বই ও সনদ তুলে দেন অতিথিরা।