কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা : কলারোয়ায় পল্লী চিকিৎসক সমিতির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কলারোয়া উপজেলা পল্লী চিকিৎসক সমিতির সভাপতি অধ্যক্ষ ডাঃ মোঃ আব্দুল বারিক এর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মোঃ মহিদুর রহমানের সঞ্চালনায় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (কলারোয়া-তালা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। প্রধান অতিথি বলেন, পল্লী চিকিৎসকদের ট্রেনিং এর মাধ্যমে আরো দক্ষ সেবক হিসেবে গড়ে তুলতে হবে। তারা যেন সমাজের গরিব ও অবহেলিত জনগোষ্ঠীকে সঠিকভাবে চিকিৎসার মাধ্যমে জরুরী সেবা দিতে পারে। বিভিন্ন সমস্যায় তাদের পাশে থাকার আশ্বাস দেন।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ ওসমান গনি, ডাক্তার সেখ আফতাব উদ্দিন, দুর্নীতি দমন কমিশনের পরিচালক ডক্টর খান মিজানুল ইসলাম সেলিম, ডঃ তৈবুর রহমান। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার মাহমুদুল হক, অধ্যক্ষ আশফাকুর রহমান (বিপু), ডা: খালিদ সাইফুল্লাহ, কলারোয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক মো: মশিউল আজম, প্রভাষক হাফিজুর রহমান প্রমুখ।