কক্সবাজার যুব জামায়াতের আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য যুব র‍্যালি বের করা হয়।

বুধবার (১২ আগস্ট) বিকেলে র‍্যালিটি শহরের হাশেমিয়া কামিল মাদ্রাসা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা গেইটে গিয়ে সমাপ্ত হয়।

যুব জামায়াত কক্সবাজার জেলা সভাপতি মুহাম্মদ হেদায়েত উল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি আল আমিন মুহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় র‍্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর মাওলানা নুর আহমদ আনোয়ারী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম ও শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল।

এ সময় সদর উপজেলা জামায়াতের আমীর খুরশিদ আলম আনসারী, শহর যুব জামায়াতের সভাপতি কামরুল হাসান, রামু উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু নাঈম মুহাম্মদ হারুন, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমানসহ যুব জামায়াতের বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।