লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদাতা: মুন্সীগঞ্জের লৌহজংয়ের হলদিয়া ইউনিয়নের গোয়ালিমান্দ্রা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ১৮ জন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। পুলিশ ও উপজেলা প্রশাসন জানায় বৃহস্পতিবার ভোর রাত ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত গোয়ালিমান্দ্রা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। এসময়ে ১৮ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়। আর এ সময়ে উদ্ধার করা হয়েছে ৭৩০ পিস ইয়াবা, ২০ গ্রাম হিরোইন, ৪ গ্রাম আইস, ১০০গ্রাম গাজাসহ নগদ টাকা ও স্বর্ণালংকার। এ সময়ে যৌথ বাহিনীর অভিযানে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নেছার উদ্দিনের নেতৃত্বে উপস্থিথ ছিলেন

সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ আল-ইমরানসহ বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাব, লৌহজং থানা, পদ্মা উত্তর থানা, জেলা গোয়েন্দা পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা।

লৌহজং থানার ওসি হারুন অর রশিদ জানান আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।