তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা : তাড়াশে প্রখ্যাত আলেম মাওলানা সাইদার রহমান হুজুরের জানাজা নামাজে হাজার হাজার মানুষের ঢল নামে। জানা যায়, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পৌর এলাকার কাইরাইল গ্রামের ঈদগাহ মাঠে হুজুরের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় তাকে দেখতে ছিল শোকার্ত মানুষের ঢল। বৃহস্পতিবার সকালে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৭ বছর। তিনি ২ছলে ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মাওলানা সাইদার হুজুর দীর্ঘদিন থেকে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

আলহাজ্ব মাওলানা সাইদার হুজুর দোবিলা ইসলামপুর আলিম মাদ্রাসা সাবেক ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি আরবী গ্রামার বিষয়ে সুদক্ষ শিক্ষক ছিলেন,তার মৃত্যুতে এই এলাকার মানুষ একজন দক্ষ আলেমতে হারাল যা পুরণ হওয়া সম্ভব নয়।

মাওলানা সাইদার হুজুরের জানাজাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল ১১ টার সময় লোকে লোকারণ্য হয়ে উঠেছিল কাইরাইল মাদরাসা সংলগ্ন এলাকা। সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক নাসির উদ্দিন আহম্মেদ, তাড়াশ উপজেলা জামায়াতের আমীর খম সাকলাইন জানাজা পুর্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তারা মাওলানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। হাজার হাজার মানুষের অংশগ্রহণে জানাজা শেষে মাওলানা সাইদার হুজুর নিজ গ্রাম মাদরাসার কবরস্থানেই তাকে দাফন করা হয়।