সাদুল্লাপুর সংবাদদাতা : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের অধীন পাটচাষীদের সচেতনায় আদর্শ পাটচাষী প্রশিক্ষণ এবং বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৩ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হল রুমে এ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

স্বল্পব্যয়ে উন্নত প্রযুক্তির মাধ্যমে অধিক ফলন উৎপাদনের সচেতনায় উপজেলার ১১ ইউনিয়নের ৭৫ জন নারী পুরুষ আদর্শ পাটচাষী এ প্রশিক্ষণে অংশ নেয়।

প্রশিক্ষণে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রশিক্ষণার্থী পাটচাষীদের সাথে মত বিনিময় করেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (আইন-৩) মোঃ গোলাম ফারুক।

সাদুল্লাপুর উপজেলার উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মিথুন সরকারের সঞ্চালনায় প্রশিক্ষণে প্রধান আলোচক হিসেবে দিক নির্দেশনা ও পরামর্শমূলক বিশদ আলোচনা করেন,পাট অধিদপ্তর রংপুর অঞ্চলের সহকারী পরিচালক কৃষিবিদ সোলায়মান আলী।