নাটোরের নলডাঙ্গায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক ড. মোঃ জিয়াউল হক জিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী অফিস সম্পাদক মোঃ আফতাব আলী। এসময় বক্তারা ঈদুল আজহা বিষয়ে তাৎপর্যপূর্ন বক্তব্য রাখেন। এ সময় দরিদ্র, অসহায় পুরুষ মহিলাদের ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার( ২৬ মে) বিকেল ৫ ঘটিকায় মঞ্জু মেমোরিয়াল ট্রাস্টের সৌজন্যে উপজেলা জামায়াত অফিসে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন নলডাঙ্গা উপজেলা শাখার আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বক্তরা বলেন, 'ঈদুল আযহা হলো ত্যাগের আনন্দ। এর মূল বার্তা হলো আল্লাহর প্রতি গভীর আনুগত্য, আত্মত্যাগ এবং লোভ-লালসা ও পশুত্ব বিসর্জন দেওয়া। হজরত ইব্রাহিম (আ.) ও ইসমাইল (আ.)-এর মহান ত্যাগের স্মরণে ও আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সামর্থ্যবান মুসলমানদের জন্য পশু কোরবানি করা ওয়াজিব। কোরবানি শুধুমাত্র রক্ত-মাংস পৌঁছানোর মাধ্যম নয়, বরং এটি বান্দার মনের তাকওয়া ও একনিষ্ঠ আত্মসমর্পণের প্রতীক। কোরবানির মাংসের একটি বড় অংশ গরিব, দুঃস্থ ও প্রতিবেশীদের মাঝে বিলিয়ে দেওয়ার বিধান রয়েছে। এটি সমাজে ধনী-দরিদ্রের বৈষম্য কমিয়ে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে। নিজের ভেতরের অহংকার, হিংসা, লোভ ও রিপু দমন করে বৃহত্তর মানবকল্যাণে আত্মত্যাগের শিক্ষাই হলো এই উৎসবের মূল নির্যাস।'
এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নলডাঙ্গা উপজেলা সভাপতি মোঃ মামুনুর রশীদ মোল্লা, উপজেলা জামায়াতের সেক্রেটারী ডাক্তার ফজলুর রহমান, বায়তুল মাল সম্পাদক মোঃ জিহাদুল ইসলাম জিহাদ, পৌর জামায়াতের আমীর মোঃ আব্দুল বারি, উপজেলা জামায়াতের সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, পৌরসভার সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সেক্রেটারি মোঃনয়ন ইসলামসহ প্রমূখ।