ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী গ্রামের ধরলা নদীর মাঝ খানে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

২৫ মার্চ মঙ্গলবার ১১ টার দিকে এলাকাবাসী বালুর উপরে একটি পা দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে গেয়ে সম্পন্ন শরীর বালুর নিচে আর শুধু একটি পা দেখে বুঝতে পারে মানুষে দেহ।

উপজেলা পুলিশ কর্মকর্তা মামুনুর রশীদ জানান ঘটনাটি সোনাইকাজী গ্রামের ধরলা ব্রীজ থেকে এক থেকে দের কিলোমিটার দক্ষিনে ধরলা নদীর মাঝখানে এক পা বালুর উপরে আর বাকি শরীর বালুর নিচে পোতা দেখতে পেরেছি তবে এখনো সনাক্ত করতে পারি নাই সন্ধান চলছে। পুলিশ কর্মকর্তা জানান বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষের মাধ্যমে রংপুর পুলিশের ক্রাইম টিমকে অবগত করা হয়েছে।পুলিশের ক্রাইম টিম উদ্ধার করলেও লাশ সনাক্ত করা সম্ভব হয় নাই। পুলিশ কর্মকর্তা জানান তদন্ত করে জানানো হবে।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, নিথর দেহটি বালুর নিচে পরে থাকা দেহের ২ টি পা এর মধ্যে ১ টি পা কুকুর না কি শিয়ালে খেয়ে গেছে আর ১ টি পা বালুর উপরে দেখে বুঝতে পারেন মানুষের দেহ। তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে চলে আসে।