নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।

703565043_1505813514579551_565993398441521807_n

এম আর ইসলাম স্বাধীনের যোগদান কপি

১৮ মে ২০২৬ তারিখে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, 'স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪' এর ধারা ২৫ক এর উপধারা (১) অনুযায়ী কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এম আর ইসলাম স্বাধীন বগুড়া সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি মেয়রের ক্ষমতা প্রয়োগ ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন।

এরপর আজ (মঙ্গলবার, ১৯ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ও স্থানীয় সরকার সচিবের কাছে আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র জমা দেন এম আর ইসলাম স্বাধীন।

এর আগে গত বৃহস্পতিবার (১৪ মে) রাতে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের স্বাক্ষর করা এক সরকারি গেজেটে বগুড়াকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করা হয়।