চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : ফিলিস্তিনের গাজায় ইসরাইলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার দুপুর ২টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্ক থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আব্দুল মান্নান সেন্টু মার্কেট মোড়ে গিয়ে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের আমির হাফেজ গোলাম রাব্বানী, সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল আলিম, পৌর জামায়াতের সহকারি সেক্রেটারি এ্যাডভোকেট মোঃ এনায়েতুল্লাহ, ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি মোঃ আব্দুল আজিজ, সম্পাদক মোঃ ইউসুফ প্রমুখ।

নীলফামারী

গাজায় ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখা।

শুক্রবার বাদ জুমআ বড় বাজার জামে মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন শহর সভাপতি শফিকুল ইসলাম।

জয়পুরহাট

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফের ইসরাইলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখা।

শুক্রবার বাদ জুমআা ছাত্রশিবিরের উদ্যোগে জয়পুরহাট কেদ্রীয় মসজিদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেদ্রীয় মসজিদ চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। ছাত্রশিবির জয়পুরহাট জেলা সভাপতি মো. জুয়েল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিস এর শূরা সদস্য ফজলুর রহমান সাঈদ। সমাবেশে অন্যানদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডঃ মামুনুর রাশিদ, শিবির এর জেলা সেক্রেটারি তারেক হোসেন প্রমুখ।

লক্ষ্মীপুর

ফিলিস্তিনের মুসলমানদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে শুক্রবার জুমার নামায শেষে লক্ষ্মীপুর শহর শিবিরের উদ্যোগে মিছিলটি অনুষ্ঠিত হয়। চকবাজার জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এলাকায় এসে সমাবেশে মিলিত হয়। এ সময় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন মাহমুদ, শহর জামায়াতের আমির এডভোকেট আবুল ফারাহ নিশান, শহর শিবিরের সভাপতি ফরিদ উদ্দিন, সেক্রেটারি আবদুল আউয়াল হামদু প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, পশ্চিমা মানবতাবাদীরা সব জায়গায় মানবতার ফাঁকা বুলি আওড়ান। অথচ ফিলিস্তিনের বেলায় তাদের মানবতা কাজ করে না। তারা ইসরাইলকে সর্ব প্রকার সহযোগিতা করে, তাদের এ দ্বিচারিতা বন্ধ করতে হবে। ইসরাইলকে তারা অন্ধের মতো ভক্তি করে। তাদের প্রতি আমাদের তীব্র ঘৃণা। বিশ্বের সব দেশকে আহ্বান জানাই যেন তারা তাদের নীরবতা ভেঙে মজলুম ফিলিস্তিনের পাশে দাঁড়ায়।

কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ: ফিলিস্তিনে মুসলমানদের ওপর ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা। গত শুক্রবার (২১ মার্চ) জুমার নামাযের পর ঐতিহাসিক শহীদী মসজিদে সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি মোড়ের বিজয় চত্বরে গিয়ে শেষ হয়।

দিনাজপুর

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে দিনাজপুরে ইসলামী ছাত্রশিবির বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার বাদ জুমা দিনাজপুর রেল স্টেশন চত্বর হতে দিনাজপুর শহর ছাত্রশিবিরের উদ্যোগে এক বিশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মডার্ণ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন শহর ছাত্রশিবিরের সভাপতি মুশফিকুর রহমান, সেক্রেটারি মাসুদ রানা, অর্থ সম্পাদক মোঃ সাহাবুদ্দিন, অফিস সম্পাদক সাদেকুল ইসলাম মুন্না, সাহিত্য সম্পাদক রেজওয়ানুল হক, দিনাজপুর জেলা উত্তর সভাপতি রাসেল রানা, সেক্রেটারি সুমন আলী, হাবিপ্রবি শিবির সভাপতি শেখ রিয়াদ, পলিটেকনিট ইনস্টিটিউট সভাপতি রায়হান সিদ্দিক, পৌর পশ্চিম সভাপতি নুর ইসলাম, পৌর পূর্ব সভাপতি মুনইমুর রহমান প্রমূখ। মিছিলে শিবির নেতাকর্মী ছাড়াও সাধারণ শিক্ষার্থী ও জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সমাবেশ থেকে অবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবি জানানো হয়।

নীলফামারী

ফিলিস্তিনের গাজায় ইসরাইলী বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে নীলফামারীর ডোমারে সর্বস্তরের মুসলিম জনতার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার(২১ মার্চ) জুমার নামাযের পর ডোমার উপজেলা শহরের বাটার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাটার মোড়ে এসে শেষ হয়।

সমাবেশে ছাত্র প্রতিনিধি অর্ণব আলিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা মন্জুরুল ইসলাম আফেন্দী, ডোমার বাজার কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি মাহমুদ বিন আলম প্রমুখ।

বগুড়া

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের বেসামরিক লোকজনের ওপর গণহত্যার দায়ে নেতানিয়াহুকে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে গ্রেফতারের দাবি জানিয়ে শুক্রবার বাদ জুময়া বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির বগুড়া জেলা শাখা। মিছিলটি সরকারি আযিযুল হক কলেজের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাতমাথা মুক্ত মঞ্চে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি ছিরেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ফখরুল ইসলাম। আরো বক্তব্য রাখেন শহর সভাপতি রেজোয়ানুল ইসলাম, পূর্ব জেলা সভাপতি জোবায়ের আহম্মেদ নাহিদ, পশ্চিম জেলা সভাপতি সাইয়েদ কুতুব, শহর সেক্রেটারী খন্দকার হাবিবুল্লাহ প্রমুখ। প্রধান অতিথি নিজেদের স্বার্থ ত্যাগ করে ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া রক্তখেকো, রক্তচোষা নেতানিয়াহু মানব সভ্যতার দুশমন।

ঝিনাইদহ

এ উপলক্ষে গত শুক্রবার বাদ জুমা ঝিনাইদহ আলিয়া মাদরাসা প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটির নেতা-কর্মীরা।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। এরপর একই স্থানে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

সে সময় উপস্থিত ছিলেন - জেলা ছাত্রশিবিরের সভাপতি আরিফ ইসলাম, সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান, শহর শাখার সভাপতি মেহেদী হাসান রাজু,শহর সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বলেন, ইসরাইল যুদ্ধবিরতি ভঙ্গ করে যে বর্বর হামলা চালিয়েছে তার তীব্র নিন্দা জানাই এবং একইসাথে এ হত্যাকাণ্ডের হিসাব জাতিসংঘকে দিতে হবে।

এছাড়া বক্তারা আরও বলেন, ইসরাইল যে বোমা হামলা হচ্ছে তা শুধু ফিলিস্তিনের ওপর নয়, এ হামলা সারাবিশ্বের মুসলিমদের হৃদয়ে করছে।

গাইবান্ধা

ফিলিস্তিনের নিরীহ মুসলিম নারী পুরুষ ও কোমলমতি শিশুদের উপর ঈসরাইলের বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২১ মার্চ (শুক্রবার) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আয়োজিক বিক্ষোভ মিছিলটি জুমার নামায শেষে গাইবান্ধা শহরের স্টেশন মসজিদ থেকে শুরু হয়ে গাইবান্ধা জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাইবান্ধা দাস বেকারীর মোড়ে এসে সমাবেত হয়। পরে গাইবান্ধা জেলা শাখার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, মোঃ ফয়সাল কবির রানা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলা শাখার সেক্রেটারি মোঃ ওবায়দুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি মোঃ শাওন হাসান প্রমুখ।

মিছিলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার নেতাকর্মীরাসহ সর্বস্তরের ছাত্রজনতা অংশ নেন।

পঞ্চগড়

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বর হামলা ও নির্মম গণহত্যার প্রতিবাদে পঞ্চগড়ে ইসলামী ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয় এবং চৌরঙ্গী মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত। ইসলামী ছাত্র শিবিরের পঞ্চগড় জেলা শাখার সেক্রেটারী রাশেদ ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রশিবিরের পঞ্চগড় জেলা শাখার সভাপতি জুলফিকার রহমান, পঞ্চগড় জেলার সাবেক শিবির সভাপতি ও জামায়াতের শহর শাখার আমীর মাও: জয়নাল আবেদীন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক

ফজলে রাব্বি, শিবিরের জেলা অফিস সম্পাদক মহিববুল্লাহ মুহিব প্রমুখ।

সরিষাবাড়ী (জামালপুর)

জামালপুরের সরিষাবাড়ীতে গাজায় চলমান গণহত্যা ও মুসলিম নিধনের প্রতিবাদে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলা মডেল মসজিদ হতে তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরিষাবাড়ী মডেল মসজিদে এসে সমাবেশে মিলিত হয়।

পাটকেলঘাটা (সাতক্ষীরা)

ফিলিস্তিনের গাজায় নির্বিচারে মুসলিম নিধনের প্রতিবাদে শুক্রবার পাটকেলঘাটার সাধারণ মুসল্লিদের এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জুম্মার নামাজের পর সাধারণ মুসল্লীরা পাটকেলঘাটা ফুটবল ময়দানে এসে জড়ো হতে থাকে। তারপর সঙ্ঘবদ্ধ মুসল্লিদের মিছিলটি পাটকেলঘাটা বাজার প্রদক্ষিণ শেষে পাঁচ রাস্তার মোড়ে এক পথ সভার মাধ্যমে মিছিলটি শেষ হয় ।

বিশিষ্ট ব্যবসায়ী মীর ফারুকের সঞ্চালনায় পথ সভায় বক্তব্য দেন, পাটকেলঘাটা বাজার মসজিদের ইমাম মাওলানা মঈন উদ্দিন বুখারী ,ছাত্রনেতা আব্দুল্লাহ, মুফাসসিরীন পরিষদের সদস্য মাওলানা ইউসুফ আল আজাদী , তালা উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা রেজাউল করিম ,পাটকেলঘাটা সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি মনিরুল হক প্রমুখ ।

বাঘা (রাজশাহী)

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমযান মাসে গাজায় দখলদার ইসরাইলের ভয়াবহ বিমান হামলায় চার শতাধিক ফিলিস্তিনীর শাহাদাতের প্রতিবাদে রাজশাহীর বাঘায় বিক্ষোভ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

তারা ফিলিস্তিনীদের রক্ষায় মুসলিম দেশগুলোকে গাজায় সেনা পাঠানোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে বেঞ্জামিন নেতানিয়াহুসহ সব ইসরাইলী যুদ্ধাপরাধী নেতাকে গ্রেফতার করতে আন্তর্জাতিক অপরাধ আদালতকে আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার দুপুর ২টায় বাঘা শাহী মসজিদের সামনে থেকে শুরু করে আম চত্তরে এসে শেষ হয়। এ সময় রাজশাহী জেলা পূর্ব শিবির সভাপতি রুবেল আলী বলেন, পবিত্র রমযান মাসে যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ গাজার খান ইউনিস ও রাফাহ, উত্তরে গাজা সিটি ও দেইর এল-বালাহ এলাকা জুড়ে তাদের ওপর ভয়াবহ গণহত্যা চালানো হয়েছে।

অসহায় ফিলিস্তিনীদের পাশে বিশ্ববাসীকে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, গাজায় শুধু মুসলমানরা আক্রান্ত হয়েছে মনে করবেন না। মূলত বিশ্বমানবতাই আজ ঔপনিবেশিক হানাদার ইসরাইলী বাহিনীর হামলার শিকার।

বাগাতিপাড়া (নাটোর)

ফিলিস্তিনী মুসলমানদের উপর ইসরাইলী বর্বরোচিত হামলা চালিয়ে অসংখ্য শিশু নারী সহ ফিলিস্তিনী মুসলমানদেরকে শহীদ করে দিচ্ছে ইসরাইল বাহিনীরা, আমরা মুসলমান হয়েই সেই ইসরাইলী পণ্য ব্যবহার করে থাকি, ইসরাইলী পণ্য ক্রয়-বিক্রয়ের মাধ্যমে এখান থেকে যে কয়েক টাকা লাভ হয় সেটা দিয়ে অস্ত্র কিনে আমাদের মুসলমান ভাইদের উপর হামলা চালানো হচ্ছে, তাই আসুন আমরা যারা এখনো ইসরাইলী পণ্য ব্যবহার করি, ক্রয়-বিক্রয় করি এখন থেকে আমরা বয়কট করতে পারিতো ইনশাআল্লাহ, ফিলিস্তিনী মুসলমানদের উপর ইসরাইলী বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এমনই আহ্বান জানান বাগাতিপাড়া ইমাম সমিতির সভাপতি মাওলানা এ কে এম আফজাল হোসেন।

শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি বাজার, উপজেলা চত্বর,দয়ারামপুর বাজার, জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া বাজারে তৌহিদী জনতার ব্যানারে ফিলিস্তিনী মুসলমানদের উপর ইসরাইলী বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন মুসল্লীরা।

নেছারাবাদ (পিরোজপুর)

স্বরূপকাঠি বন্দর মসজিদ থেকে ইসরাইলের বর্বর হামলায় ফিলিস্তিনের মুসলমানদের হত্যার প্রতিবাদে জামায়াত ইসলামী নেছারাবাদ উপজেলা শাখা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আলাদা আলাদা ভাবে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন। মিছিল দুটি বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দোয়ার মাধ্যমে শেষ হয়।

জুমাবাদ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল কালাম আজাদ -এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পরিচালিত হয়। এ সময় অন্যন্যের মধ্যে উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ, সহকারী সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাইদুর রহমান, জামায়াত নেতা নূরে আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সর্বস্তরের মুসল্লিদেরকে নিয়ে আলাদা একটি মিছিল ছাত্রনেতা নিয়াজ মাহমুদের নেতৃত্বে বের হয় এবং দোয়ার মাধ্যমে শেষ হয়। এ সময় পৌর বিএনপি’র আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম ফরিদ, মাওলানা শফিউল্লাহ আনসারী ছাত্রনেতা নওশাদ মাহমুদ, আরমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বড়াইগ্রাম (নাটোর)

ফিলিস্তিনে যুদ্ধ বিরতি চুক্তি ভেঙে ইসরাইলী বাহিনীর বর্বর হামলা ও ভারতে মুসলিম নিধনের প্রতিবাদে নাটোরের বড়াইগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ জুমা উপজেলার বনপাড়া বাজারে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম, বনপাড়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোয়াজ্জেম হোসেন, বনপাড়া কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান, ডা. জাহেদুল ইসলাম, ডা. রাশেদুল ইসলাম, বিএনপি নেতা সাহাবুল আলম ও বনপাড়া পৌর জামায়াতের আমীর মীর মহিউদ্দিন বক্তব্য রাখেন।

আদমদীঘি (বগুড়া)

ফিলিস্তিনীতে ইসরাইল বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার বিরুদ্ধে বগুড়ার আদমদীঘিতে তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২১ মার্চ) জুম্মার নামায শেষে আদমদীঘি মডেল মসজিদ হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। মিছিল শেষে বাসস্ট্যান্ড এলাকায় প্রতিবাদ পথসভায় বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা তরিকুল ইসলাম, তাছের আহম্মেদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোস্তফা আহম্মেদ নাইডু, জেলা জামায়াতের সদস্য এনামুল হক, এ্যাড. সাইফুল ইসলাম, সদর ইউনিয়ন জামায়াতের আমীর ইদ্রিস আলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আহসান হাবীব পল্টু, উপজেলা পেশাজীবী সংগঠনের সভাপতি রশিদুল ইসলাম রিপন, যুব জামায়াত নেতা ফরিদুল ইসলাম, আহসান হাবীব তুহিন, আব্দুল মালেক, শিক্ষক নেতা আইয়ুব আলী প্রমুখ। এছাড়াও স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও র্ধমপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থতি ছিলেন।

কুষ্টিয়া

ফিলিস্তিতে ইসরাঈল বাহিনীর নৃশংস গণহত্যা ও বর্বরোচি'ত হামলা'র প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়ায়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর ও জেলা শাখার আয়োজনে এ মিছিল অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়ার বড় বাজার থেকে মিছিলটি শুরু হয়ে পৌরসভায় এসে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রশিবিরে কুষ্টিয়া শহর সভাপতি হাফেজ সেলিম রেজা, ও জেলা সভাপতি খাজা আহমেদ ।